গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গুরুগ্রামে আলোড়ন তুলেছে শীতাতপনিয়ন্ত্রিত অটোরিকশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ১৭:০১ এএম ২০২৬
গুরুগ্রামে আলোড়ন তুলেছে শীতাতপনিয়ন্ত্রিত অটোরিকশা
ছবি

ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠ গুরুগ্রামে দেখা মিলেছে এই ব্যতিক্রমী উদ্যোগের -ছবি সংগৃহীত

চলতি গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহে যখন এশিয়ার বিভিন্ন শহরের মানুষ অতিষ্ঠ, ঠিক তখনই ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠ গুরুগ্রামে দেখা মিলেছে এক ব্যতিক্রমী উদ্যোগের। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মধ্যেও যাত্রীদের স্বস্তি দিতে শীতাতপনিয়ন্ত্রিত অটোরিকশা চালু করে আলোচনায় এসেছেন এক চালক।

সম্প্রতি দিপাংশী নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এই অটোরিকশার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, নীল রঙের একটি অটোরিকশার পেছনের অংশে অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হয়েছে।

প্রথমে অনেকেই এটিকে কেবল প্রদর্শনের জন্য বসানো হয়েছে বলে মনে করেছিলেন। তবে পরে জানা যায়, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রটি পুরোপুরি কার্যকর এবং যাত্রীদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করছে। ফলে প্রচণ্ড গরমে যাতায়াতকারী সাধারণ মানুষের কাছে এটি হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

গুরুগ্রামের মতো যানজটপূর্ণ ও উষ্ণ আবহাওয়ার শহরে এমন উদ্যোগ যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।

নেটিজেনরা এ উদ্যোগকে উদ্ভাবনী ও বাস্তবমুখী প্রযুক্তির অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। মন্তব্যের ঘরে এসেছে অসংখ্য ইতিবাচক প্রতিক্রিয়া। অনেকেই অটোরিকশাচালকের সৃজনশীলতার প্রশংসা করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “বর্তমান সময়ের অনেক দামি গাড়ির শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার চেয়েও এই অটোরিকশায় যাত্রা বেশি আরামদায়ক হতে পারে।”

চণ্ডীগড়ের এক বাসিন্দা লিখেছেন, “আমাদের শহরেও এমন একটি উদ্যোগ এখন সময়ের দাবি।” অন্য একজনের মতে, নগর পরিবহনের ভবিষ্যৎ কেমন হতে পারে, তার একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে এই শীতাতপনিয়ন্ত্রিত অটোরিকশা।

যাত্রীসেবার কথা মাথায় রেখে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য অটোরিকশাচালককে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। প্রযুক্তির সহজ ও সৃজনশীল প্রয়োগ যে মানুষের দৈনন্দিন জীবনকে আরো স্বস্তিদায়ক করতে পারে, গুরুগ্রামের এই অটোরিকশা যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া


সানা/ডিসি/আপ্র/২/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই