গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানের ইউরেনিয়াম পেতে চুক্তি নয়, বললেন ট্রাম্প

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ০৬:২৮ এএম ২০২৬
ইরানের ইউরেনিয়াম পেতে চুক্তি নয়, বললেন ট্রাম্প
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে খুব দ্রুতই একটি সমঝোতা হতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই। তাঁর ভাষায়, ‘আমরা এখনই এটি পেয়ে যেতে পারি। আমরা যদি চাই, আমার মনে হয় না তারা আমাদের আটকাতে পারবে। তবে এর কোনো প্রয়োজন নেই। কারণ, এটি এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হলে দুই নেতার সাক্ষাতের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। ট্রাম্প বলেন, ‘যদি এমন কিছু ঘটে, তবে আমি অবশ্যই সম্মান প্রদর্শন করব।’

সম্প্রতি ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসার বিষয়ে তেহরানের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন। তবে ইরান শুরু থেকেই এমন কোনো প্রস্তাবে সম্মতির কথা অস্বীকার করে আসছে।

রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একসঙ্গে কাজ করে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করবে। তাঁর দাবি, ইরানের ভেতরে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে খননকাজ চালিয়ে ওই উপাদান সংগ্রহ করা হবে এবং পরে তা যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প ‘পারমাণবিক ধুলিকণা’ প্রসঙ্গও উল্লেখ করেন। তাঁর ভাষ্য, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর যে অবশিষ্টাংশ সৃষ্টি হয়েছে, তা দ্রুত উদ্ধার করা হবে।

ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই ওই যুদ্ধের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তারা কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে। তবে আলোচনায় অগ্রগতির বিষয়ে তিনি আশাবাদী। তাঁর ভাষায়, ‘আমি মনে করি, চুক্তিটি খুব দ্রুতই হবে। আমরা ইরানের সঙ্গে খুব ভালোভাবে এগোচ্ছি।’

অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই অন্য দেশে স্থানান্তর করা হবে না।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও স্থানান্তর করা হবে না। যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম স্থানান্তর করাটা আমাদের জন্য কোনো বিকল্প হতে পারে না।’

বাঘাই আরো বলেন, ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়টি কখনোই বিবেচনায় নেওয়া হয়নি। তাঁর মতে, ইরানের মাটি যেমন পবিত্র, সমৃদ্ধ ইউরেনিয়ামও তেমনি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই