গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

ভারতের ওপর নিষেধাজ্ঞা বুমেরাং হবে, মন্তব্য পুতিনের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ১৮:০৯ এএম ২০২৬
ভারতের ওপর নিষেধাজ্ঞা বুমেরাং হবে, মন্তব্য পুতিনের
ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন -ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভারতের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা ‘বুমেরাং’ হয়ে ফিরে আসবে এবং তা আত্মঘাতী প্রমাণিত হবে।

গত শুক্রবার (৫ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি জোরালো সমর্থন জানান।

পুতিন বলেন, সার্বভৌম রাষ্ট্রগুলোর অধিকার রয়েছে নিজেদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক অংশীদার স্বাধীনভাবে নির্বাচন করার। ভারতের ক্ষেত্রেও কোনো ধরনের চাপ বা নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সবসময়ই নিজের জাতীয় স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, কোন প্রযুক্তি বা প্রতিরক্ষা সরঞ্জাম সবচেয়ে উপযোগী, তা বেছে নেওয়ার পূর্ণ অধিকার ভারতের রয়েছে এবং বাইরের সমালোচনার পরোয়া না করেই দেশটি সিদ্ধান্ত নেয়।

তিনি পশ্চিমা দেশগুলোর ইঙ্গিত করে বলেন, কোনো শক্তিই ভারতকে নির্দেশ দিতে পারবে না যে কোন দেশ থেকে কী কেনা যাবে বা যাবে না।

পুতিন আরো জানান, রাশিয়া ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়, বরং দীর্ঘমেয়াদি পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে।

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এসইউ-৫৭ প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক ও দ্রুতগতির যুদ্ধবিমান এবং রাশিয়া এটি ভারতের কাছে বিক্রির জন্য প্রস্তুত।

সানা/কেএমএএ/আপ্র/৬/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

হরমুজ চুক্তির খবর ভিত্তিহীন বলল ইরান
০৩ আগস্ট ২০২৬

হরমুজ চুক্তির খবর ভিত্তিহীন বলল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা...

তসলিমা নাসরিনকে নিরাপত্তার আশ্বাস শুভেন্দুর
০৩ আগস্ট ২০২৬

তসলিমা নাসরিনকে নিরাপত্তার আশ্বাস শুভেন্দুর

বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিজের বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্...

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত অন্তত আট
০৩ আগস্ট ২০২৬

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত অন্তত আট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাতভর ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় নারী ও শিশুসহ একাধিক...

ছয় বছর পর নাথু লা দিয়ে ভারত-চীন বাণিজ্য শুরু
০৩ আগস্ট ২০২৬

ছয় বছর পর নাথু লা দিয়ে ভারত-চীন বাণিজ্য শুরু

ছয় বছর বন্ধ থাকার পর ভারতের সিকিম ও চীনের তিব্বতের মধ্যে সংযোগকারী নাথু লা সীমান্তপথ দিয়ে আবারো বাণি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই