গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্পের সিদ্ধান্তে তেলের দামে বড় পতন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ২০:১৯ এএম ২০২৬
ট্রাম্পের সিদ্ধান্তে তেলের দামে বড় পতন
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গ্রিনিচ মান সময় অনুযায়ী সন্ধ্যা ১৭৩৮ পর্যন্ত ব্রেন্ট ক্রুড ফিউচার ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৭ ডলার বা ৩ দশমিক ৬ শতাংশ কমে ৮৯ দশমিক ৭৩ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২০ ডলার বা ৩ দশমিক ৬ শতাংশ কমে ৮৬ দশমিক ৮৩ ডলারে দাঁড়ায়।

এর আগে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ায় তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকিও দিয়েছিলেন।

তবে ইরানি সূত্র এবং পশ্চিমা কর্মকর্তাদের বরাতে জানা যায়, দুই পক্ষের মধ্যে প্রাথমিক শান্তি চুক্তির লক্ষ্যে পরোক্ষ আলোচনা আরো জোরদার হয়েছে। এতে বাজারে উত্তেজনা কমে আসার প্রত্যাশা তৈরি হয়, যার প্রভাবেই তেলের দাম কমেছে বলে বিশ্লেষকদের ধারণা। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/১৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই