গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাপানে নারীদের শৌচাগার বৃদ্ধির দাবিতে সোচ্চার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:০২ এএম ২০২৬
জাপানে নারীদের শৌচাগার বৃদ্ধির দাবিতে সোচ্চার প্রধানমন্ত্রী
ছবি

জাপানে নারীদের শৌচাগার বৃদ্ধির দাবিতে সোচ্চার প্রধানমন্ত্রী

জাপানের পার্লামেন্ট ভবনে নারীদের জন্য শৌচাগার বাড়ানোর দাবিতে স্পিকার বরাবর পিটিশন জমা দিয়েছেন ৯০ জন নারী আইনপ্রণেতা। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সেই পিটিশনে স্বাক্ষর করেছেন।

জাপানের পার্লামেন্টে মোট আসনসংখ্যা ৪৬৫টি এবং বর্তমানে নারী এমপি আছেন ৭৩ জন। ইয়াসুকো কোমিয়ামা নামের এক বিরোধী দলীয় এমপি বিবিসিকে বলেছেন, পার্লামেন্টে অধিবেশন শুরুর আগে নারীদের বিশ্রামকক্ষের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়। একজন এমপি আমাকে বলেছেন, এই লাইনের দাঁড়ানোজনিত বিরক্তির কারণে তিনি অধিবেশন শুরুর আগে শৌচাগারে যাওয়া ছেড়ে দিয়েছেন।

পার্লামেন্টের প্ল্যানারি চেম্বারের কাছে নারীদের জন্য একটি শৌচাগার আছে। এর ভেতরে শৌচাগার হিসেবে ব্যবহারের জন্য আলাদা দুটি কক্ষ আছে। আর পুরো পার্লামেন্ট ভবনে নারীদের জন্য আছে মোট ৯টি শৌচাগার। এগুলোয় ব্যবহারের জন্য কক্ষ আছে ২২টি।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাপানের পার্লামেন্ট ভবনে পুরুষদের জন্য শৌচাগার আছে ১২টি। এর মধ্যে ব্যবহার করার মতো ৬৭টি কক্ষ ও ইউরিনাল আছে। বিবিসিকে কোমিয়ামা বলেন, বিশেষ করে বর্তমানের পরিস্থিতি নারী এমপিদের জন্য খুবই অসুবিধা জনক। কারণ পার্লামেন্টের নারী কর্মকর্তা-কর্মী এবং নারী দর্শনার্থীরাও এমপিদের শৌচাগার ব্যবহার করেন।

১৯৪৬ সালে নারীদের ভোটাধিকারের স্বীকৃতি দেয় জাপান। তারও দশ বছর আগে, ১৯৩৬ সালে তৈরি করা হয়েছে দেশটির পার্লামেন্ট ভবন। জাপানের পার্লামেন্ট ভবনটি একটি বড় আকারের তিনতলা ভবন। এর কেন্দ্রীয় অংশটি নয়তলার সমান উঁচু। ১৩ হাজার ৩৫৬ বর্গমিটার জায়গা নিয়ে ভবনটির অবস্থান, যা প্রায় দুটি ফুটবল মাঠের সমান। জাপানে নারীদের শৌচাগারের অভাব শুধু পার্লামেন্ট ভবনে নয়, দেশজুড়েই দেখা যায়। দেশটিতে নারীদের জন্য নির্ধারিত পাবলিক টয়লেটের সামনেও প্রায়ই দেখা যায় দীর্ঘ লাইন।

সূত্র: বিবিসি

সানা/ওআ/২/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই