গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজ নিয়ে বড় ঘোষণা দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ০৫:৪৩ এএম ২০২৬
হরমুজ নিয়ে বড় ঘোষণা দিলো ইরান
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, আগামী ৬০ দিনের জন্য এই কৌশলগত নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না। একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় এই গুরুত্বপূর্ণ প্রণালিতে পাতা মাইন অপসারণের কাজও শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, নির্ধারিত ৬০ দিনের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রমকারী সব বাণিজ্যিক জাহাজ বিনা খরচে চলাচলের সুযোগ পাবে। এ সময়ের যাবতীয় ব্যয়ভার বহন করবে ইরান সরকার।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও আন্তর্জাতিক নৌবাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছিল। বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্ত সামুদ্রিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী জাহাজগুলোকে আগে ‘পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’–এর কাছ থেকে অনুমোদন নিতে হবে। অনুমতি পাওয়ার পর নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ করেই তাদের চলাচল করতে হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে তেহরান। পাশাপাশি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালিতে জাহাজ চলাচল ধাপে ধাপে স্বাভাবিক করা হবে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নৌযানের সংখ্যা আরো বাড়ানো হবে।

ইরানের ভাষ্য অনুযায়ী, সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে সামুদ্রিক কার্যক্রম পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এসি/আপ্র/২০/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই