গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তিন দিনে লেবাননে ছয় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৬ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ১৪:০৯ এএম ২০২৬
তিন দিনে লেবাননে ছয় ইসরায়েলি সেনা নিহত
ছবি

ছবি মালয় মেইল

লেবাননে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় গত তিন দিনে ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর সময় এসব হতাহতের ঘটনা ঘটে।

রোববার (২১ জুন) ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিভিন্ন সংঘাতে ছয়জন সেনার মৃত্যু হয়েছে।

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার জানায়, নিহতদের মধ্যে একজন সিনিয়র কর্মকর্তা রয়েছেন। একই সময়ে তিন দিনে ২০ জনের বেশি সেনা আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

আরো জানানো হয়, চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত মোট ৩৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরান ইস্যুতে সাম্প্রতিক চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, দেশটির প্রধান প্রতিপক্ষ ইরানের সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একপ্রকার পরিত্যাগ করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এই চুক্তিকে ‘বিশ্বাসভঙ্গ’ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে কিছু রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভও দেখা গেছে।

ইসরায়েলের একটি শীর্ষ দৈনিকে প্রকাশিত মতামতে ট্রাম্পকে উদ্দেশ করে বলা হয়, তিনি চাইলে সবচেয়ে সফল প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু ইরানের সঙ্গে চুক্তির মাধ্যমে তিনি ভিন্ন পথ বেছে নিয়েছেন। সূত্র: ইসরায়েলি আর্মি রেডিও, আল জাজিরা


সানা/ডিসি/আপ্র/২১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই