গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৯ এএম ২০২৬
জমির মালিকানা নিয়ে প্রবাসীদের বড় সুখবর দিলো সৌদি
ছবি

ছবি সংগৃহীত

বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য রিয়েল এস্টেট বা আবাসন মালিকানার সুযোগ আরও সম্প্রসারণ করে নতুন নির্বাহী বিধিমালা অনুমোদন দিয়েছে সৌদি আরবের মন্ত্রিসভা। দেশের তেল-নির্ভর অর্থনীতিকে বহুমুখীকরণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে নেওয়া ব্যাপক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সৌদি মন্ত্রিসভা অ-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা আইন বাস্তবায়নের জন্য প্রণীত এই নির্বাহী বিধিমালা অনুমোদন করে। নতুন এই বিধিমালায় বিদেশি ব্যক্তি ও কোম্পানিগুলো দেশটির কোন কোন ভৌগোলিক এলাকায় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে, সে বিষয়েও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া একটি গুরুত্বপূর্ণ আইনের ধারাবাহিকতায় এই নতুন বিধিমালা অনুমোদন করা হলো। আগের ওই আইনের মাধ্যমে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ-সৌদিদের জন্য দেশটিতে বিভিন্ন ধরনের স্থাবর সম্পত্তির মালিক হওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছিল।

নতুন আইন অনুযায়ী, এখন থেকে বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান সৌদিতে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প খাতের সম্পত্তির সরাসরি মালিক হতে পারবেন। এছাড়া সৌদি আরবে বৈধভাবে ব্যবসা পরিচালনার অনুমোদনপ্রাপ্ত বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিকানা লাভ করতে পারবে। এর মধ্যে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বা অফিস, উৎপাদন কারখানা এবং গুদামঘরও অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি সরকারের মতে, এই বড় ধরনের সংস্কার কর্মসূচি মূলত দেশটির ‘ভিশন ২০৩০’ নামক মহাপরিকল্পনার অংশ। এর মূল লক্ষ্য হলো—আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা, দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অংশগ্রহণ সম্প্রসারণ এবং আবাসন বা রিয়েল এস্টেট খাতের সামগ্রিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই নির্বাহী বিধিমালা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সৌদিতে আরো স্পষ্ট ও স্থিতিশীল নীতিগত কাঠামো তৈরি করবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও সম্ভাবনাময় আবাসন বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী বিদেশি ব্যবসায়ীরা এর মাধ্যমে সরাসরি উপকৃত হতে পারবেন।

এসি/আপ্র/২৪/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে