গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন বড় পরিবর্তন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২৩:২৮ এএম ২০২৬
স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রের নতুন বড় পরিবর্তন
ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অবস্থান সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির প্রশাসন। দীর্ঘদিন ধরে প্রচলিত “ডিউরেশন অব স্ট্যাটাস” পদ্ধতি বাতিল করে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট মেয়াদভিত্তিক অবস্থানের নিয়ম চালুর চূড়ান্ত বিধিমালা অনুমোদন করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে “এফ” ধরণের ভিসায় থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভিসার শর্ত মানার মাধ্যমে অনির্দিষ্টকাল যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশের সময়ই নির্দিষ্ট মেয়াদের জন্য অবস্থানের অনুমতি দেওয়া হবে।

নতুন বিধান অনুযায়ী, নির্ধারিত সময় শেষে পড়াশোনা শেষ না হলে শিক্ষার্থীদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে সময় বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। ধারণা করা হচ্ছে, এই মেয়াদ সাধারণত চার বছর পর্যন্ত হতে পারে।

চূড়ান্ত পর্যালোচনা শেষে নথিটি এখন আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এই নিয়ম শুধু “এফ” ভিসাধারী নয়, “জে” এক্সচেঞ্জ ভিজিটর, “আই” ভিসাধারী এবং তাদের নির্ভরশীলদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে বর্তমান “ডিউরেশন অব স্ট্যাটাস” নীতি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। এতে শিক্ষার্থীরা আর স্বয়ংক্রিয়ভাবে দীর্ঘ সময় অবস্থানের সুযোগ পাবেন না।

এর আগে ২০২৫ সালেও এই পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। পূর্ববর্তী প্রশাসনের সময়ও এটি বাস্তবায়নের চেষ্টা হয়েছিল, তবে তখন তা কার্যকর হয়নি। এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর কারণে নতুন নিয়ম বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই বেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের, বিশেষ করে গবেষণা ও দীর্ঘমেয়াদি পড়াশোনায় যুক্তদের পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। ভারতীয় শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হওয়ায় এই সিদ্ধান্ত তাদের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সূত্র: ইকোনমিক টাইমস
সানা/আপ্র/২৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই