গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সব নতুন বাস এসি করার নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১০ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ১৮:০৭ এএম ২০২৬
সব নতুন বাস এসি করার নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের
ছবি

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় -ফাইল ছবি

তামিলনাড়ুতে এখন থেকে কেনা সব নতুন বাস শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়। জনগণের আরামদায়ক ও আধুনিক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, রাজ্যের পরিবহনমন্ত্রী বিজয় তামিলান পার্থিবান গত রোববার (২৮ জুন) সালেমে ক্ষমতাসীন টিভিকে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিজয় চান রাজ্যের মানুষ যেন আরো স্বাচ্ছন্দ্যে ও ব্যাপকভাবে এসি বাসে যাতায়াত করতে পারেন। একই সঙ্গে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলগুলোকে সম্পূর্ণ বাস নেটওয়ার্কের আওতায় আনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্ত্রী আরো জানান, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, নতুন কেনা প্রতিটি বাসে এমন সুবিধা থাকতে হবে যাতে সাধারণ যাত্রী থেকে শুরু করে সবাই আরামদায়কভাবে ভ্রমণ করতে পারেন। সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী নিজে একটি সরকারি বাসে ভ্রমণ করার পর এই উদ্যোগ আরো গুরুত্ব পায় বলে তিনি উল্লেখ করেন।

এর আগে গত সপ্তাহে তামিলনাড়ু জুড়ে ৩০০টি নতুন বাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিজয়। ওই বহরে ছিল ১৬৪টি ডিজেলচালিত বাস এবং ১৩৬টি বিএস-৬ মানসম্মত সিএনজিচালিত বাস। মোট ব্যয় ধরা হয় ১২৭ কোটি ২১ লাখ রুপি।

উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে একটি বাসের কন্ডাক্টরের সঙ্গে কথাও বলতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সানা/ডিসি/আপ্র/৩০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই