গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৬ ধরনের ভিসানীতিতে আমিরাতের ব্যাপক পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৪৭ এএম ২০২৬
৬ ধরনের ভিসানীতিতে আমিরাতের ব্যাপক পরিবর্তন
ছবি

ছবি সংগৃহীত

ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশটির ভিসা পাওয়া আগের চেয়ে সহজ হয়েছে। ভ্রমণকারীদের আকৃষ্ট করা এবং ভিসা প্রক্রিয়া আরো সহজ করতে এসব পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ থেকে শুরু করে সম্পত্তির মালিকানাভিত্তিক রেসিডেন্সি ভিসার নিয়ম হালনাগাদ, ২০২৬ সালে আমিরাতের প্রবেশ এবং বসবাসের অনুমতিসংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

অন-অ্যারাইভাল ভিসা: সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) ছয়টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার প্রক্রিয়া আরো সহজ করেছে। এর ফলে এসব দেশের নাগরিকরা ১৪ ও ৬০ দিনের মেয়াদের ভিসা সহজেই পাবেন।

আগে শুধু ভারতীয় নাগরিকরা এ সুবিধা পেতেন। বর্তমানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া আইসিপির তালিকায় বলা হয়েছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি এখন সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকরাও এ সুবিধা পাবেন।

৪৮ ঘণ্টায় পর্যটন ভিসা: প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে পর্যটকরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুবাইয়ের একবার প্রবেশের ট্যুরিস্ট ভিসা পাবেন।

গত মাসে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে এ ভিসার আবেদন করা যাবে। ভিসার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন।

রেসিডেন্সি ভিসা: আমিরাতে বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়ম হালনাগাদ করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, আগে ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন সাড়ে সাত লাখ দিরহাম, অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সম্পত্তি থাকা বাধ্যতামূলক ছিল। বর্তমানে এ শর্ত তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীর নামে আমিরাতে একক মালিকানাধীন সম্পত্তি থাকতে হবে।

আবেদনকারীর যৌথ মালিকানাধীন সম্পত্তি থাকলে রেসিডেন্সি ভিসার জন্য তার অংশের সম্পদের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৩৪ লাখ টাকার বেশি।

অবৈধ অবস্থানের জরিমানা মওকুফ: আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে যেসব দর্শনার্থী নির্ধারিত সময়ের বেশি আমিরাতে অবস্থান করেছেন, তাদের জন্য ৩০ দিনের জরিমানা মওকুফ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু ব্যতিক্রমী পরিস্থিতির অবসান ঘটেছে, তাই সংশ্লিষ্ট ভিসাধারীদের ৯ জুলাইয়ের আগে আবেদন করে তাঁদের অবস্থান নিয়মিত করতে হবে। অন্যথায় এ সময়ের মধ্যেই তাঁদের সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে।

দুবাই স্মার্ট মেডিকেল ভিসা: চিকিৎসার উদ্দেশ্যে আমিরাতে ভ্রমণকারীদের জন্য স্মার্ট মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। এ লক্ষ্যে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সমঝোতা স্মারকের লক্ষ্য চিকিৎসাসেবা প্রত্যাশীদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে রোগীরা দুবাইয়ে আসার আগ থেকে শুরু করে চিকিৎসা ও পরবর্তী সেবাসহ ভিসা, রেসিডেন্সি এবং স্বাস্থ্যসেবা একই প্ল্যাটফর্মে পাবেন।

ইবোলা-আক্রান্ত দেশগুলোর জন্য ভিসা নিষেধাজ্ঞা: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ইবোলা ভাইরাসের বিস্তার রোধে গত মাসে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) এবং আইসিপি ইবোলা ভাইরাসের বিস্তার মোকাবিলায় জাতীয় প্রস্তুতি জোরদার করেছে। এ লক্ষ্যে অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপও ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ৬ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। সূত্র: খালিজ টাইমস 
সানা/আপ্র/৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই