গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিউইয়র্কে স্বাধীনতা দিবসে গুলিবর্ষণ, আহত ৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
নিউইয়র্কে স্বাধীনতা দিবসে গুলিবর্ষণ, আহত ৮ জন
ছবি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক নগরীতে আতশবাজি প্রদর্শনী উপভোগ করেছে লোকজন -ছবি রয়টার্স

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদ্যাপনের রাতে নিউইয়র্ক নগরীর ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় বন্দুক হামলায় চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ হয়েছেন।

নিউইয়র্ক নগরীর পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)–এর বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) রাত ১০টা ৩৭ মিনিটে ওয়েস্ট ৩১ স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর রয়টার্স।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং চার শিশু রয়েছে। আহত শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছরের মধ্যে। হামলায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীনদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল থাকলেও ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

এনওয়াইপিডি জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িত সন্দেহে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ঘটনার সময় পুরো নিউইয়র্ক শহর ছিল স্বাধীনতা দিবসের উৎসবমুখর পরিবেশে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে আতশবাজি ও জনসমাগম চলছিল। সেই আনন্দঘন রাতেই এ বন্দুক হামলার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
সানা/আপ্র/৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই