গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দশ মিনিটে ছেষট্টি হটডগ খেয়ে বিশ্বচ্যাম্পিয়ন তিনি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:২০ এএম ২০২৬
দশ মিনিটে ছেষট্টি হটডগ খেয়ে বিশ্বচ্যাম্পিয়ন তিনি
ছবি

বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রেখেছেন বিখ্যাত প্রতিযোগী জোয়ি ‘জজ’ চেস্টনাট -ছবি এপি

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্কের কোনি আইল্যান্ডে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী হটডগ খাওয়ার প্রতিযোগিতায় নতুন করে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রেখেছেন জোয়ি ‘জজ’ চেস্টনাট। মাত্র ১০ মিনিটে ৬৬টি হটডগ খেয়ে তিনি আবারো শিরোপা জিতেছেন।

তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যেও হাজারো দর্শকের সামনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চেস্টনাট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্যাট্রিক বার্টোলেত্তিকে সহজেই পরাজিত করেন। বার্টোলেত্তি ৫০টি হটডগ খেয়ে দ্বিতীয় হন।

এবারের আসরে ৪২ বছর বয়সী চেস্টনাট তার ক্যারিয়ারের ১৮তম শিরোপা জেতেন এবং ‘মাস্টার্ড বেল্ট’ ধরে রাখেন। তিনি মোট ২১ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ১৩ জন প্রতিযোগী অংশ নেন।

তবে চেস্টনাট ২০২১ সালে নিজের গড়া ৭৬টি হটডগ খাওয়ার বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, এটি একটি স্বপ্নের মতো অনুভূতি এবং পৃথিবীর আর কোথাও এর চেয়ে ভালো পরিবেশ নেই।

নারীদের বিভাগে ফ্লোরিডার মিকি সুডো ৩৮টি হটডগ খেয়ে টানা দ্বাদশবারের মতো শিরোপা জেতেন। তিনি ২০২৪ সালে ৫১টি হটডগ খেয়ে নিজের রেকর্ড গড়েছিলেন। প্রতিযোগিতা শেষে তিনি স্বামীর পারফরম্যান্স দেখতে দর্শকদের সঙ্গে যোগ দেন।

আয়োজকদের তথ্য মতে, ব্রুকলিনের প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতা প্রতিযোগিতাকে আরো কঠিন করে তোলে। তবু অংশগ্রহণকারীরা কঠোর প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যান।

দর্শকদের মধ্যে অনেকে প্রতীকী হটডগ আকৃতির টুপি পরে উপস্থিত হন, আর কেউ কেউ বৃষ্টির কোট পরে বসে থাকেন সম্ভাব্য পরিস্থিতি সামলানোর জন্য। সূত্র: এপি

সানা/কেএমএএ/আপ্র/৬/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই