গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫০ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:০০ এএম ২০২৬
ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব
ছবি

ছবি সংগৃহীত

ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব। পর্যটকদের ভ্রমণ আরো সহজ করতে দেশটিতে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’। এর আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসা পেয়ে যাবেন। এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে প্লেনের টিকিট, হোটেল বুকিং ও অন্যান্য ভ্রমণ সেবা।

সৌদি আরবের (Saudi Arabia) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশের বাজারে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

নতুন এই ব্যবস্থার ফলে ভ্রমণকারীরা একটি একক প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার (Tourist Visa) জন্য আবেদন করতে পারবেন। এই প্যাকেজের ভেতরেই থাকবে রাউন্ড-ট্রিপ বা যাওয়া-আসার প্লেনের টিকিট এবং অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা। সেই সঙ্গে অনলাইনেই করা যাবে ভিসার আবেদন।

এর ফলে পর্যটকদের আলাদাভাবে প্লেনের টিকিট, হোটেল বুকিং বা ভিসার ঝামেলা পোহাতে হবে না। একই সঙ্গে ভ্রমণকারীরা তাদের ইচ্ছামতো বিভিন্ন ইভেন্ট, বিনোদনমূলক কার্যক্রম এবং দর্শনীয় স্থান ঘুরে দেখার বিষয়গুলোও এই প্যাকেজে যুক্ত করতে পারবেন।

ডিজিটাল প্ল্যাটফর্ম, কারিগরি সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহক সেবা দিতে পারে—শুধুমাত্র এমন অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই এই সেবা দেওয়ার সুযোগ পাবে।

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতকে এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্স্যুরেন্স অথরিটির যৌথ সহযোগিতায় এই নতুন সেবা চালু হলো।

সৌদি পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরো সহজ ও মসৃণ করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

তিনি আরো বলেন, সৌদি আরবের পর্যটন খাতের গল্প সবসময়ই বড় স্বপ্ন ও ক্রমাগত অগ্রগতির। এই প্যাকেজ ভিসার মাধ্যমে ট্রাভেল পার্টনারদের আরো শক্তিশালী করা হচ্ছে। এর মাধ্যমে পর্যটকদের ভ্রমণ সহজ হবে এবং তারা একদম স্মার্ট উপায়ে সৌদি আরব উপভোগ করতে পারবেন।

সূত্র: গালফ নিউজ

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই