গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

একপাক্ষিক চুক্তির দিন শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫৭ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৪১ এএম ২০২৬
একপাক্ষিক চুক্তির দিন শেষ, ট্রাম্পকে গালিবাফের হুঁশিয়ারি
ছবি

ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ -ফাইল ছবি

ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বক্তব্যের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, একপাক্ষিক চুক্তির যুগ শেষ হয়ে গেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, “একপাক্ষিক চুক্তির যুগ শেষ। আমরা আপনাদের বলেছিলাম, কথা রাখুন, নইলে মূল্য দিতে হবে। বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।”

গালিবাফ তাঁর পোস্টের সঙ্গে সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদের একটি ছবি যুক্ত করেন। ওই অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের দায়িত্বের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলতে ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পোস্টে ওই অংশটি বিশেষভাবে তুলে ধরেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরো বেড়েছে। হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। এর ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানেনি। পরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এর আগে ইরানের একটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছিল আইআরজিসি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির ওই বিবৃতির প্রায় এক ঘণ্টা পর শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইরানে হামলা শুরু করা হয়। সংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এ অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তথ্যসূত্র: আল জাজিরা
সানা/আপ্র/১৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর
২৮ জুলাই ২০২৬

পরিবার থেকেও বিচ্ছিন্ন মোজতবা খামেনি, জানালেন শ্বশুর

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও...

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান
২৮ জুলাই ২০২৬

হরমুজ নিয়ন্ত্রণে আছে, যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জানায়নি ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। একই স...

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের
২৮ জুলাই ২০২৬

সামরিক মজুত ও যুদ্ধ বিস্তারের শঙ্কায় ইরান হামলা স্থগিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান আরো জোরদার করার পরিকল্পনা থেকে...

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই