গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইউরোপে আট দিনের তাপপ্রবাহে ১০ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১২:১৬ এএম ২০২৬
ইউরোপে আট দিনের তাপপ্রবাহে ১০ হাজার মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

গত জুনের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তীব্র তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১২ জুলাই) প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যদেশে চলা তাপপ্রবাহের সময় এসব মৃত্যু ঘটে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।

ইউরোমোমোর তথ্যমতে, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে তীব্র গরমজনিত ‘হিট স্ট্রোক’ এবং হৃদ্‌যন্ত্র ও শ্বাসতন্ত্রের কার্যকারিতা ব্যাহত হওয়ার কারণে।

সংস্থাটির অন্যতম কর্মকর্তা এবং ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেন, এত অল্প সময়ে এত মানুষের মৃত্যু স্বাভাবিক নয়। তাপপ্রবাহজনিত অতিরিক্ত গরমই এ মৃত্যুর প্রধান কারণ।

প্রতিবেদনে দেশভিত্তিক মৃত্যুর সংখ্যা প্রকাশ করা না হলেও বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফ্রান্স ও বেলজিয়ামে।

সরকারি তথ্য অনুযায়ী, তাপপ্রবাহের কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে গত আট সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (ইসিডিসি) তথ্য অনুযায়ী, ইউরোপে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছিল করোনা মহামারির সময়। ২০২০ সালের মে-জুনে এক সপ্তাহে এক হাজার ৬৫০ জনের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়।

ইউরোপের জলবায়ুবিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক তাপপ্রবাহের পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। ভবিষ্যতে এমন চরম তাপপ্রবাহ আরো ঘন ঘন ফিরে আসতে পারে বলেও তারা সতর্ক করেছেন।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/১৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই