গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চলগুলো কোথায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০০ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২৪ এএম ২০২৬
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চলগুলো কোথায়
ছবি

ছবি সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঋতুভেদে বৃষ্টিপাতের ধরন ভিন্ন হলেও এমন কিছু স্থান রয়েছে, যেখানে বৃষ্টি শুধু মৌসুমি ঘটনা নয়, বরং দৈনন্দিন জীবনেরই অংশ। ভৌগোলিক অবস্থান, সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ু এবং পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এসব অঞ্চলে প্রতিবছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল কয়েকটি অঞ্চলের চিত্র তুলে ধরা হলো।

মৌসিনরাম, ভারত

ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া স্থান হিসেবে স্বীকৃত। এখানে বছরে গড়ে প্রায় ১১ হাজার ৮৭১ মিলিমিটার বৃষ্টি হয়। বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র মৌসুমি বায়ু খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে দ্রুত ঘনীভূত হওয়ায় প্রায় সারা বছরই বৃষ্টিপাত অব্যাহত থাকে।

চেরাপুঞ্জি, ভারত

বর্তমানে গড় বৃষ্টিপাতে মৌসিনরামের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড এখনো চেরাপুঞ্জির দখলে। ১৮৬০ সালের আগস্ট থেকে ১৮৬১ সালের জুলাই পর্যন্ত মাত্র এক বছরে সেখানে ২৬ হাজার ৪৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একই সময়ে ১৮৬১ সালের জুলাই মাসে এক মাসেই ৯ হাজার ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যা আজও বিশ্বরেকর্ড।

রেউনিওঁ দ্বীপ, ফ্রান্স

ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি দ্বীপ রেউনিওঁ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ডধারী। ১৯৬৬ সালের ৭-৮ জানুয়ারি ঘূর্ণিঝড় ‘ডেনিস’-এর সময় দ্বীপটির ফক-ফক এলাকায় মাত্র এক দিনে ১ হাজার ৮২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল। এছাড়া ১৯৮০ সালে ঘূর্ণিঝড় ‘হাইসিনথ’-এর প্রভাবে ১৫ দিনে ৬ হাজার ৪৩৩ মিলিমিটার বৃষ্টিও রেকর্ড হয়।

লোরো ও লোপেজ দে মিকাই, কলম্বিয়া

কলম্বিয়ার চোকো অঞ্চলের লোরো ও লোপেজ দে মিকাই পৃথিবীর অন্যতম বৃষ্টিবহুল এলাকা। লোরোতে বছরে গড়ে প্রায় ১২ হাজার ৭১৮ মিলিমিটার বৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের আর্দ্র বায়ু ও আন্দিজ পর্বতমালার প্রভাবে এখানে প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টিপাত ঘটে।

মাউন্ট ওয়াইআলেয়ালে, যুক্তরাষ্ট্র

হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট ওয়াইআলেয়ালে বছরে গড়ে প্রায় ১১ হাজার ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বছরের প্রায় ৩৫০ দিনই এখানে বৃষ্টি রেকর্ড করা হয়। সমুদ্রঘেরা অবস্থান ও পাহাড়ি ভূপ্রকৃতি এই অতিবৃষ্টির প্রধান কারণ।

বাংলাদেশের অবস্থান

বাংলাদেশে বছরে গড়ে প্রায় ২ হাজার ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। দেশের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল সিলেটের লালাখালে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় ৪ হাজার ১৮০ মিলিমিটার। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনরামের তুলনায় বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতও প্রায় অর্ধেকের কম।

অন্যদিকে, রেউনিওঁ দ্বীপে একদিনে যে পরিমাণ বৃষ্টি রেকর্ড হয়েছে, তা প্রায় ঢাকার পুরো এক বছরের গড় বৃষ্টিপাতের সমান।

প্রকৃতির এই বৈচিত্র্য দেখিয়ে দেয়, পৃথিবীর কোথাও দীর্ঘ খরায় পানির জন্য হাহাকার, আবার কোথাও আকাশ যেন বছরের অধিকাংশ সময়ই অবিরাম বৃষ্টি ঝরিয়ে চলে।

সূত্র: বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও), গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

এসি/আপ্র/১৩/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে