গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজে তেলবাহী জাহাজে হামলা, নিহত ভারতীয় নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:৩৫ এএম ২০২৬
হরমুজে তেলবাহী জাহাজে হামলা, নিহত ভারতীয় নাবিক
ছবি

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালির ওমান জলসীমায় সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত এবং আ আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন ভারতীয় ও দুজন ইউক্রেনের নাগরিক। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার ‘মোমবাসা’ ও ‘আল বাহিয়াহ’ নামের দুটি ট্যাংকার লক্ষ্য করে হামলা চালানো হয়। সংযুক্ত আরব আমিরাত এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং নিজেদের ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

ঘটনার পর হরমুজ প্রণালির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় হামলার প্রভাবে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮১ দশমিক ৯২ মার্কিন ডলারে পৌঁছেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে নতুন করে বিমান অভিযান শুরু করা হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের উদ্দেশ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে এ নিরাপত্তা ব্যবস্থার ব্যয় আদায়ের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিকে নিরাপদ রাখতে মার্কিন নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো নতুন উসকানির জবাব দিতে প্রস্তুত।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই