গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৫৩ এএম ২০২৬
শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: ইরান
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে বলে জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বলছে, প্রণালির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের কর্তৃত্বে নিশ্চিত হওয়ার পরই এটি পুনরায় খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি-নিয়া এ ঘোষণা দেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে গত মাসে হওয়া শান্তি কাঠামো চুক্তির শর্ত মেনে চলতে হবে, ইরানের বিরুদ্ধে সব ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং প্রণালি পরিচালনায় ইরানের নির্ধারিত নিয়মকানুন গ্রহণ করতে হবে।

আক্রমি-নিয়া আরো বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে পারবে না।

এ বক্তব্যের আগে ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন ইরানি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তারা নতুন দফায় হামলা চালিয়েছে।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি কাঠামোগত শান্তি চুক্তিতে দুই পক্ষ সম্মত হলেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আবারো অস্থির হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসি/আপ্র/১৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই