গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:০৫ এএম ২০২৬
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় তা আরো অবনতি হতে পারে। এ কারণে নাগরিকদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে এবং স্থানীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এ ছাড়া নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আ বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বিমান চলাচল বিঘ্নিত হতে পারে। পরিস্থিতির অবনতির ফলে যেকোনো সময় ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে, অতীতেও মধ্যপ্রাচ্যের বাইরে বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাফেরা ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই