গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৫০বার চেষ্টা করেও সরকারি চাকরি না পেয়ে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৪ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
৫০বার চেষ্টা করেও সরকারি চাকরি না পেয়ে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি

ছবি সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে সরকারি চাকরি না পাওয়ার হতাশায় আত্মহত্যা করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্বর্ণপদকজয়ী এক তরুণ। অন্তত ৫০টি সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিয়েও সফল হতে না পেরে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) টাইমস অব ইন্ডিয়া সহ ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, কানপুরের গোবিন্দ নগরের গুজাইনি এলাকায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে ২৩ বছর বয়সী আনন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় পরিবারের সদস্যরা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বিহারে ছিলেন। বাড়ির গৃহকর্মী আনন্দের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী ও পুলিশকে খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার হাতে লেখা পাঁচ লাইনের একটি চিরকুটও জব্দ করা হয়েছে।

চিরকুটে আনন্দ লিখেছেন, ‘দুঃখিত বাবা, আমি প্রায় ৫০ বার সরকারি চাকরির চেষ্টা করেও সফল হতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও।’

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, আনন্দ ২০২৪ সালে পিএসআইটি নামের একটি বেসরকারি প্রকৌশল কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। উত্তর প্রদেশজুড়ে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। একই বছরের ১৩ আগস্ট কলেজের সমাবর্তনে রাজ্যের গভর্নর আনন্দীবেন প্যাটেলের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন তিনি।

স্নাতক সম্পন্ন করার পর ভারতের পাওয়ার গ্রিডে শিক্ষানবিশি করেন আনন্দ। এরপর সরকারি চাকরির প্রস্তুতি শুরু করেন। তার বাবা রাজকুমার জানান, রেলওয়ে, এসএসসি, ব্যাংক ও শিক্ষা বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় বারবার অংশ নিয়েও চাকরি পাননি আনন্দ। দীর্ঘদিনের এই ব্যর্থতায় তিনি তীব্র মানসিক চাপে ভুগছিলেন।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসি/আপ্র/২০/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই