গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৭ পিএম, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
যুব বেকারত্ব বৃদ্ধির ঝুঁকিতে চীন
ছবি

ছবি সংগৃহীত

চীনে রেকর্ড সংখ্যক স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী এমন এক সময়ে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রারম্ভিক স্তরের চাকুরিগুলো গ্রাসের ঝুঁকি তৈরি করছে আর এ পরিস্থিতিতে চলতি বছর তরুণদের মধ্যে বেকারত্ব তিন বছরেরও বেশি সময় আগের পর্যায়ে পৌঁছে যেতে পারে।

চলতি সপ্তাহে দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে শহর এলাকাগুলোতে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে পরিচালিত জরিপে বেকারত্বের হার ১৪ দশমিক ৯ শতাংশ পাওয়া গেছে।

দুই বছর আগে জুনে এই বয়সীদের মধ্যে পরিচালিত জরিপে বেকারত্বের হার ২০ শতাংশের বেশি ছিল। তখন সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই জরিপ থেকে বাদ দিয়েছিল। তারপর থেকে জুন মাসের জন্য এটাই বেকারত্বের সর্বোচ্চ রেকর্ড।


তরুণদের বেকারত্বের হার সাধারণত জুনে সর্বনিম্ন থাকে আর গ্রীষ্মের শেষের দিকে যখন নতুন স্নাতকধারীরা কর্মক্ষেত্রে প্রবেশ করে, তখন বৃদ্ধি পায়।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে নজিরবিহীনভাবে এক কোটি ২৭ লাখ স্নাতকধারী শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাচ্ছে। এ সংখ্যা ২০২৫ সালের চেয়ে চার শতাংশ বেশি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকিং গোষ্ঠীর অর্থনীতিবিদ জাওফং শিংয়ের ধারণা, আগামী দুই মাসে কর্মক্ষেত্রে ‘অতিরিক্ত সরবরাহের’ কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে তরুণদের মধ্যে বেকারত্বের হার ২০ শতাংশের কাছাকাছি পৌঁছে যেতে পারে।


অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়া ও কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণের কারণের মতো বিষয়গুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এসব চ্যালেঞ্জের কারণে কর্মসংস্থানের চাপ অব্যাহতভাবে বাড়ছে।”

ডিসি/আপ্র/২৩/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই