গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

ইতালিতে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৭ এএম ২০২৬
ইতালিতে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
ছবি

ছবি সংগৃহীত

ইতালির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক শহর নেপলস ও আশপাশের এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সতর্কতা জারি করেছে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সংঘটিত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপলসের কাছে পোজ্জুওলির সলফাতারা এলাকার সংলগ্ন ক্যাম্পি ফ্লেগ্রেই অঞ্চলে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির (আইএনজিভি) ভিসুভিয়ান অবজারভেটরি জানিয়েছে, ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে হওয়ায় এর কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোজ্জুওলি ও নেপলসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি এলাকায় সাময়িকভাবে ট্রেন ও স্থানীয় গণপরিবহন চলাচল বন্ধ রেখে রেললাইন ও অন্যান্য অবকাঠামো পরীক্ষা করা হয়েছে।

ভূতাত্ত্বিকদের মতে, ক্যাম্পি ফ্লেগ্রেই বিশ্বের অন্যতম সক্রিয় সুপারভলকানো অঞ্চল। ভূগর্ভস্থ গ্যাসের চাপ ও অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে সেখানে দীর্ঘদিন ধরে ‘ব্র্যাডিসিজম’ বা ভূমির ধীরে ধীরে ওঠানামার প্রক্রিয়া চলছে। এর প্রভাবেই সাম্প্রতিক বছরগুলোতে এলাকায় ভূমিকম্পের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

এদিকে ভিসুভিয়ান অবজারভেটরির গবেষকরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/০১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তামিলনাড়ৃতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত
০১ আগস্ট ২০২৬

তামিলনাড়ৃতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর তিরুচিরাপ্পল্লি জেলার বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করেছেন মুসল্ল...

আন্দোলন নিয়ে মধ্যরাতে মোদীর ভিডিও বার্তা
০১ আগস্ট ২০২৬

আন্দোলন নিয়ে মধ্যরাতে মোদীর ভিডিও বার্তা

ভারতে নিট (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে মধ্যরাতে ভিডিও বার্ত...

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭
০১ আগস্ট ২০২৬

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহ...

১৫০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত
০১ আগস্ট ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে বই ফেরত

অস্ট্রেলিয়ার একটি পাবলিক লাইব্রেরিতে প্রায় ১৫০ বছর আগে ধার নেওয়া একটি বই অবশেষে ফেরত এসেছে। লাইব্রের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই