গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:০০ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩২ এএম ২০২৬
যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ
ছবি

কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয় -ছবি সংগৃহীত

বিয়ে মানুষের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। তবে কোনো কোনো বিয়ে ব্যতিক্রমী ঘটনার কারণে আজীবন স্মৃতিতে থেকে যায়। ভারতের কেরালা রাজ্যে এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে একটি পরিবার। সেখানে যমজ দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে যমজ দুই বোনের। শুধু বর-কনেই নন, এই বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা পুরোহিত ও বেদিতে সহায়তাকারীরাও ছিলেন যমজ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) কেরালার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে এ ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অখিল কে থমাসের সঙ্গে ম্যাগি মেরি থমাস এবং তার যমজ ভাই নিখিল কে থমাসের সঙ্গে ম্যাগির যমজ বোন মারিয়া মেরি থমাসের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের প্রতিটি আয়োজনে চার যমজের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো বিশেষ করে তোলে। এর সঙ্গে যোগ হয় আরো একটি চমক-বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনাকারী দুই যাজকও ছিলেন যমজ।

জানা গেছে, কাঞ্জিরাপল্লি ডায়োসিসের যমজ যাজক ফাদার আন্তো পেজুমকাটিল ও ফাদার আজো পেজুমকাটিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় বেদিতে তাদের সহায়তা করেন পালারের যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।

দুই পরিবারের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তব রূপ ছিল এই আয়োজন। পাত্র অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপারম্বিল এলাকার কুঞ্জুমন থমাস ও জোমলের যমজ সন্তান। অন্যদিকে পাত্রী ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুম্বলুভেলিলের কুলাথুর এলাকার টমিচান ও মেরিকুট্টির যমজ কন্যা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়েতে যমজ যাজক খুঁজে পাওয়ার বিষয়টিও ছিল বিশেষ পরিকল্পনার অংশ। যমজ দুই বোন নিজেরাই যমজ যাজকের সন্ধান করেন এবং শেষ পর্যন্ত কোঠানাল্লুরের একটি গির্জায় তাদের খুঁজে পান।

ম্যাগি ও মারিয়া বলেন, ছোটবেলা থেকেই যমজদের সঙ্গে বিয়ের স্বপ্ন ছিল তাদের। পরিবারের সদস্যরাও এমন একটি আয়োজনের প্রত্যাশা করতেন। তাদের ভাষ্য, যিশু খ্রিস্টের আশীর্বাদেই এই স্বপ্ন পূরণ হয়েছে।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্নকারী যমজ যাজকরাও ঘটনাটিকে বিশেষ স্মৃতি হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, যমজদের বিয়ে পড়ানোর অভিজ্ঞতা অত্যন্ত বিরল এবং এটি আজীবন মনে রাখার মতো একটি ঘটনা।

জানা গেছে, দুই বর অখিল ও নিখিল মার্চেন্ট নেভিতে কর্মরত। আর যমজ দুই বোন ম্যাগি ও মারিয়া তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/০১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মোদিকে গালির ঘটনায় ক্ষমার আহ্বান, তরুণীর অনুতাপ
০১ আগস্ট ২০২৬

মোদিকে গালির ঘটনায় ক্ষমার আহ্বান, তরুণীর অনুতাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে শিক্ষার্থী বিক্ষোভে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগের ঘটনায়...

ইরান সংকটে ট্রাম্প, কূটনৈতিক সমাধানই শেষ ভরসা
০১ আগস্ট ২০২৬

ইরান সংকটে ট্রাম্প, কূটনৈতিক সমাধানই শেষ ভরসা

ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম...

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর
০১ আগস্ট ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তির আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই