গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

হরমুজ চুক্তির খবর ভিত্তিহীন বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫২ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫১ এএম ২০২৬
হরমুজ চুক্তির খবর ভিত্তিহীন বলল ইরান
ছবি

হরমুজ প্রণালি -ফাইল ছবি

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এ ধরনের খবর ভিত্তিহীন।

ফার্সের প্রতিবেদনে ইরানের আলোচক দলের এক সদস্যের বরাতে বলা হয়েছে, হরমুজ প্রণালি চালুর বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো হয়নি।

এর আগে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তিতে সম্মতি দিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরান ও ওমানের মধ্যে ভাগাভাগি হওয়ার কথা রয়েছে।

তবে ফার্স নিউজ এই দাবিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে তেহরান কোনো ধরনের সমঝোতায় যায়নি।

ইরানের এক সামরিক সূত্রের বরাতে ফার্স আরো জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ এখনো বন্ধ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য যেকোনো সমঝোতার ক্ষেত্রে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালানো ইরানি কর্মকর্তাদের অবস্থানের সঙ্গে সামরিক বাহিনীর সমন্বয় কতটা রয়েছে, তা নিয়েও আলোচনা চলছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ঘিরে চলমান অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।”
সানা/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে