গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

চার বছর পর প্রকাশ্যে সু চি, ছবি ঘিরে নতুন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৪ এএম ২০২৬
চার বছর পর প্রকাশ্যে সু চি, ছবি ঘিরে নতুন আলোচনা
ছবি

ছবি সংগৃহীত

চার বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে। সামরিক সরকারের প্রকাশিত কয়েকটি ছবিতে তাকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধির সঙ্গে বৈঠক এবং জন্মদিনের কেক কাটতে দেখা গেছে। দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর এসব ছবি প্রকাশকে ঘিরে দেশ-বিদেশে নতুন আলোচনা শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মিয়ানমারের প্রেসিডেনশিয়াল প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরো জানায়, রাজধানী নেপিদোতে আইসিআরসির মিয়ানমার প্রতিনিধি আর্নো দ্য বাকের সঙ্গে বৈঠক করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চি। প্রকাশিত দুটি ছবিতে তাদের করমর্দন ও একটি কক্ষে বসে আলোচনায় অংশ নিতে দেখা যায়। তবে বৈঠকের স্থান বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে আইসিআরসিও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সরকার আরো দুটি ছবি প্রকাশ করেছে, যেখানে সু চিকে গোলাপি রঙের একটি জন্মদিনের কেক কাটতে দেখা যায়। কেকে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে আন্টি সু, ১৯.৬.২০২৬’। ধারণা করা হচ্ছে, তার ৮১তম জন্মদিন উপলক্ষে ছবিগুলো তোলা হয়েছে। ছবিতে তাকে হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক দেখা গেলেও শুধু ছবি দেখে তার শারীরিক অবস্থা নিশ্চিতভাবে মূল্যায়ন করা সম্ভব নয়।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে আটক করে। এরপর দীর্ঘ চার বছর তিনি জনসমক্ষে আসেননি। গত এপ্রিল মাসে সরকারি উদ্যোগে প্রকাশিত একটি ছবিতে তাকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় নেওয়ার তথ্য জানানো হয়েছিল।

সু চির ছোট ছেলে কিম অ্যারিস ও মিয়ানমারের গণতন্ত্রপন্থি কর্মীরা দীর্ঘদিন ধরে তার জীবিত ও সুস্থ থাকার প্রমাণ প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। সাম্প্রতিক প্রকাশিত ছবিগুলো সেই দাবির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে বিরোধী জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র নে ফোন লাত বলেছেন, রেড ক্রসের প্রতিনিধির সঙ্গে এই বৈঠককে মানবাধিকার বা গণতন্ত্রের অগ্রগতির প্রতীক হিসেবে দেখার সুযোগ নেই। তার ভাষ্য, অং সান সু চিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে এবং তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত।

সূত্র: এপি

এসি/আপ্র/০৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুই মিনিটে ৫ বার সাপের ছোবল, প্রাণে বাঁচলেন নারী
০৩ আগস্ট ২০২৬

দুই মিনিটে ৫ বার সাপের ছোবল, প্রাণে বাঁচলেন নারী

ভারতের মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার ঝিল পিপারিয়া গ্রামে মাত্র দুই মিনিটের মধ্যে পাঁচবার সাপের ছোবলে...

মিশরে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো ইসরায়েলও
০৩ আগস্ট ২০২৬

মিশরে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো ইসরায়েলও

মিশরের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ভোরে...

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১৪
০৩ আগস্ট ২০২৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ১৪

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল এলাকায় একটি পুলিশ স্টেশ...

হরমুজ চুক্তির খবর ভিত্তিহীন বলল ইরান
০৩ আগস্ট ২০২৬

হরমুজ চুক্তির খবর ভিত্তিহীন বলল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে