গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তুরস্ক-সৌদি-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
তুরস্ক-সৌদি-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
ছবি

শুক্রবার মক্কায় তিন দেশের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন -ছবি রয়টার্স

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার (৭ আগস্ট) মক্কায় তিন দেশের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করাই এই চুক্তির মূল লক্ষ্য। এতে উল্লেখ করা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় তেলসমৃদ্ধ কয়েকটি দেশ ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এ পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর ইরান ও দেশটির মিত্রদের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে। এর প্রভাবে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ নামে পরিচিত এই চুক্তির আওতায় তিন দেশ কী ধরনের সামরিক সহযোগিতা বা নির্দিষ্ট প্রতিশ্রুতি পালন করবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির উদ্দেশ্য তিন দেশের সম্মিলিত নিরাপত্তা জোরদার করা এবং মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তি প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। পাশাপাশি অন্য দেশগুলো চাইলে ভবিষ্যতে এতে যুক্ত হতে পারবে। এটি বিদ্যমান কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বিকল্প নয় বলেও জানান তিনি।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান-তিনটিই সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, ইসরায়েল-ইরান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে নিজেদের নিরাপত্তা কাঠামো আরো শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে দেশগুলো।
সানা/আপ্র/৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই