গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:৩৪ এএম ২০২৬
‘লিপ কিস বাবা’র ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
ছবি

ছবি সংগৃহীত

মানসিক প্রশান্তি, ব্যক্তিগত সমস্যা কিংবা বিপদ থেকে মুক্তির আশায় অনেকেই কথিত সাধু বা সিদ্ধপুরুষদের শরণাপন্ন হন। তবে বিভিন্ন সময়ে এসব কথিত সাধুর বিরুদ্ধে প্রতারণা ও ভক্তদের হয়রানির অভিযোগও সামনে এসেছে।

এবার এক সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটাগরিকদের একাংশ ওই সাধুকে ‘লিপ কিস বাবা’ নামে অভিহিত করছেন।

‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, এক সাধুবাবা নিজের ও কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক নেটাগরিকের অভিযোগ, কাপড় দিয়ে মুখ ঢাকার আড়ালে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। একই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই ধরনের আচরণ দেখা যায় না কেন।

তবে ওই সাধুর কয়েকজন অনুসারীর দাবি, ভিডিওতে দেখা কর্মকাণ্ড নির্দিষ্ট কোনো আধ্যাত্মিক ধারার ‘গুরু মন্ত্র’ বা দীক্ষা গ্রহণের আচার হতে পারে।

এদিকে ভিডিওতে প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লিপ কিস বাবা’ নামটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

এসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই