গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রুশ তেল কিনে বিপাকে ভারত-চীন, ১০০ শতাংশ শুল্কের বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:১৮ এএম ২০২৬
রুশ তেল কিনে বিপাকে ভারত-চীন, ১০০ শতাংশ শুল্কের বিল পাস
ছবি

ছবি সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জ্বালানি খাতের ওপর চাপ বাড়াতে বড় ধরনের নিষেধাজ্ঞার বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। শুক্রবার (৭ আগস্ট) ৮৬-১১ ভোটে পাস হওয়া বিলে রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে।

এ তথ্য জানিয়েছে এএফপি, রয়টার্স ও আল জাজিরা।

‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি এখন প্রতিনিধি পরিষদে যাবে। তবে কংগ্রেসের গ্রীষ্মকালীন ছুটির কারণে সেপ্টেম্বরের শুরুর আগে সেখানে বিলটির ওপর ভোট হওয়ার সম্ভাবনা নেই।

বিলটি কার্যকর হলে রাশিয়ার তেল ও গ্যাসের বড় আমদানিকারক চীন ও ভারতসহ অন্তত পাঁচটি দেশ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত নতুন শুল্কের মুখে পড়তে পারে। তালিকায় আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও রয়েছে। একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার জ্বালানি পরিবহনে ব্যবহৃত গোপন সামুদ্রিক নেটওয়ার্ককেও নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে।

ভারতের জন্য বিলটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চীনের পর ভারতই রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা। ফলে রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে।

এর আগে ২০২৫ সালের আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। নতুন আইন কার্যকর হলে এর পাশাপাশি আরো সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আসতে পারে।

সিনেটে বিলটি পাসের আগে রিপাবলিকান সিনেটর জিম রিশ বলেন, এই উদ্যোগ রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং ইউক্রেন যুদ্ধের অবসানে ভূমিকা রাখতে পারে। তার মতে, এর ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ পরিচালনার অর্থের প্রবাহে বড় ধরনের আঘাত আসবে।

বিল পাসের পর এর প্রতি সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, রাশিয়ার ওপর শক্তিশালী মার্কিন চাপ ও নিষেধাজ্ঞাই যুদ্ধ বন্ধে সবচেয়ে বেশি সহায়তা করবে। এ সময় যুক্তরাষ্ট্রের দুই দল ও দেশটির জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

বিলটির নামকরণ করা হয়েছে প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে। রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পক্ষে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। গত ১১ জুলাই তার মৃত্যুর পর বিলটি তার নামে নামকরণ করা হয়। মৃত্যুর এক দিন আগে গ্রাহাম দুই দলের একদল সিনেটরকে নিয়ে রুশ জ্বালানি পণ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে হোয়াইট হাউসের অনুমোদন পাওয়ার কথা জানিয়েছিলেন।

বিল পাসের পর গ্রাহামের আসনে দায়িত্ব পাওয়া তার বোন ডারলাইন গ্রাহাম নর্ডোন বলেন, এই বিল পুতিনকে সবচেয়ে বেশি আঘাত করবে।

ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিনও বিলটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এটি পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের দুই দলের সমর্থিত স্পষ্ট চাপের বার্তা দিয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইয়েনও বিলটি পাসের ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তবে প্রতিনিধি পরিষদের কয়েকজন সদস্য বিলটি নিয়ে আপত্তি জানিয়েছেন। ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স ও ডন বেয়ার বলেন, নতুন শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টের হাতে অতিরিক্তভাবে ব্যবহৃত হতে পারে। তাদের মতে, শুক্রবার গৃহীত বিলটির বর্তমান রূপ গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে ওয়াশিংটনে রাশিয়ার দূতাবাসও বিলটির বিরোধিতা করেছে। গত মাসে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রে জ্বালানি সংকট ও গ্যাসের দাম বাড়ার পরিস্থিতিতে রাশিয়া ও তার বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তা যুক্তরাষ্ট্রের জন্য উল্টো ক্ষতির কারণ হতে পারে।

সূত্র: এএফপি, রয়টার্স, আল জাজিরা, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই