গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ট্রাম্পের সাবেক আইনজীবীই হলেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৮ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৫০ এএম ২০২৬
ট্রাম্পের সাবেক আইনজীবীই হলেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল
ছবি

আইনজীবী টড ব্লাঞ্চ -ছবি রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। বিচার বিভাগের রাজনীতিকীকরণ নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগের মধ্যেই রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট তাঁর নিয়োগ অনুমোদন করল।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন ব্লাঞ্চ। সরকারি দায়িত্বে যোগ দেওয়ার আগে তিনি বেশ কয়েকটি ফৌজদারি মামলায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে তাঁর পক্ষে কাজ করেন।

রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ৫০-৪৯ ভোটে ব্লাঞ্চের নিয়োগ অনুমোদিত হয়। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সর্বোচ্চ পদগুলোর একটি স্থায়ীভাবে গ্রহণ করলেন।

নিয়োগ অনুমোদনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ব্লাঞ্চ বলেন, যুক্তরাষ্ট্রের ৮৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে বিচার বিভাগকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ওপর যে আস্থা রেখেছেন, তাতে তিনি গভীরভাবে সম্মানিত।

ব্লাঞ্চ সিনেটের সদস্যদের পাশাপাশি বিচার বিভাগের দায়িত্বশীল ও নিবেদিত কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান।

ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পর তাঁর দেশের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তার পদে নিয়োগ পাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রে বিচার বিভাগের নিরপেক্ষতা ও রাজনীতিকীকরণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা তাঁর নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও রিপাবলিকানদের সমর্থনে সিনেটে তা অনুমোদন পায়।


সানা/ডিসি/আপ্র/৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই