গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে পৌনে ২ লাখ বিদেশির ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৩১ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে পৌনে ২ লাখ বিদেশির ভিসা বাতিল
ছবি

ছবি সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পাশাপাশি আরও হাজারো মানুষের ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন সুবিধা বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকালে এ তথ্য জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ভিসার শর্ত লঙ্ঘন, বিভিন্ন অপরাধে জড়িত থাকা, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করার কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ভিসাগুলোর অধিকাংশই আইনশৃঙ্খলা বাহিনীর নথিভুক্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। এসব অপরাধের মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধ উল্লেখযোগ্য।

এ ছাড়া বেপরোয়া গাড়ি চালানো, যৌন নিপীড়ন, শিশু নির্যাতন, জালিয়াতি, আত্মসাৎ ও অন্যান্য অপরাধের অভিযোগেও উল্লেখযোগ্যসংখ্যক ভিসা বাতিল করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের ‘ধারাবাহিক যাচাই’ কার্যক্রমের আওতায় ভিসাধারীদের কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। কোনো ব্যক্তি ভিসার শর্ত ভঙ্গ করলে অথবা যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ভিসা বাতিলের কয়েকটি উদাহরণও তুলে ধরেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে ধর্ষণ, মানব পাচার, অপ্রাপ্তবয়স্কদের যৌন শোষণ, শিশু নির্যাতন, মাদক বহন, আর্থিক জালিয়াতি এবং তথাকথিত ‘জন্ম পর্যটন’-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বিদেশি নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘জন্ম পর্যটন’-এর সঙ্গে জড়িত ১০০ জনের বেশি অভিভাবকের ভিসা বাতিল করেছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, এসব ব্যক্তি মূলত সন্তানদের যুক্তরাষ্ট্রে জন্ম দেওয়ার মাধ্যমে তাদের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটিতে গিয়েছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের শনাক্ত, তদন্ত এবং তাদের ভিসা বাতিলের কার্যক্রম অব্যাহত থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা। যারা এই সুযোগের অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।

এসি/আপ্র/১১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই