গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

আদালতে আসতে আপত্তি নেই, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৪:১১ পিএম, ১৩ মে ২০২৬ | আপডেট: ০২:২৫ এএম ২০২৬
আদালতে আসতে আপত্তি নেই, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী
ছবি

ছবি সংগৃহীত

দেশকে সশস্ত্র সংঘাতের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির সময় লতিফ সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। এসময় বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘ছয় মাস আগে আইনজীবীর মাধ্যমে আবেদন করা হয়েছিল, আজ আদেশ হলো। আদালতে আসতে আমার আপত্তি নেই, হাজিরা দেবো। এখন তো এটা অভ্যাসে পরিণত হয়েছে।’

জবাবে বিচারক বলেন, আদালত আপনার আবেদন মঞ্জুর করেছেন, তবে উপস্থিত হওয়া আপনার ব্যক্তিগত বিষয়।

লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী জানান, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আবেদন গ্রহণ করলেও লতিফ সিদ্দিকী নিজে সশরীরে আদালতে উপস্থিত থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন।

এর আগে গত বছরের ১৬ নভেম্বর এ আবেদন করা হলেও সেদিন মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানি হয়নি। পরে বুধবার আদালত এ বিষয়ে আদেশ দেন।

আবেদনে উল্লেখ করা হয়, মামলাটি এখনো তদন্তাধীন। এছাড়া বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় এবং চিকিৎসাধীন থাকায় লতিফ সিদ্দিকীর নিয়মিত আদালতে উপস্থিত হওয়া কষ্টসাধ্য।

মামলাটিতে গত ২৯ আগস্ট আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়। পরে ৬ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান লতিফ সিদ্দিকী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশের পর গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে একদল ব্যক্তি স্লোগান দিতে দিতে সভাস্থলে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরো বলা হয়, অভিযুক্তরা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজনকে অবরুদ্ধ ও হেনস্তা করেন। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।

ঘটনার পর শাহবাগ থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মহিউল ইসলাম বাবু, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন সুমন, আল আমিন, নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও আব্দুল্লাহীল কাইয়ুম।

এসি/আপ্র/১৩/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প
০১ জুলাই ২০২৬

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশ...

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
০১ জুলাই ২০২৬

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিয...

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই
৩০ জুন ২০২৬

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোবাইব নামে একজনকে হত্যার অভিযোগের মামলায় সা...

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড
০১ জুলাই ২০২৬

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড

মানবতাবিরোধী মামলায় আট অভিযোগের তিনটিতে দোষী সাব্যস্ত

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই