গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

শাপলা চত্বর মামলায় একাত্তর টিভির নথিপত্র চাইলো ট্রাইব্যুনাল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০ পিএম, ১০ জুন ২০২৬ | আপডেট: ০৮:৩৩ এএম ২০২৬
শাপলা চত্বর মামলায় একাত্তর টিভির নথিপত্র চাইলো ট্রাইব্যুনাল
ছবি

ছবি সংগৃহীত

এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ‘হত্যা’ অভিযোগসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সম্প্রচার লাইসেন্সসহ সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

তদন্তের স্বার্থে গত সোমবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠায়। বিষয়টি বুধবার (১০ জুন) প্রকাশ্যে আসে।

তদন্ত সংস্থার সহ-সমন্বয়ক মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগসংক্রান্ত মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারের অনুমোদিত একাত্তর টিভির লাইসেন্সের কপি ও সংশ্লিষ্ট নথিপত্র প্রয়োজন।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, তদন্ত কর্মকর্তা ফতেহ মোহাম্মদ ইফতেখারুল আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং তদন্তের প্রয়োজনে এসব নথি সংগ্রহ করা জরুরি।

তদন্ত সংস্থা বিষয়টিকে ‘জাতীয় গুরুত্বের’ উল্লেখ করে একাত্তর টিভি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।

এ মামলায় একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা আসামি রয়েছেন।

গত ৮ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের ১৪ মে তাদের গ্রেফতার দেখানো হয়। এ মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ আরো কয়েকজন গ্রেফতার রয়েছেন।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ এবং গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ কয়েকজন পলাতক রয়েছেন।

২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। নারী ও শিক্ষানীতি বিরোধিতাসহ বিভিন্ন দাবিতে ডাকা ওই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও অভিযান সংঘটিত হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে রাতে সমাবেশকারীদের সরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার-এর হিসাবে নিহতের সংখ্যা ৬১ জন বলা হলেও তৎকালীন পুলিশের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে ১১ জন নিহত হন।

মামলার প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম দাবি করেন, বিভিন্ন এলাকায় পাওয়া তথ্য অনুযায়ী ৫৮ জনের মৃত্যুর প্রমাণ পাওয়া গেছে এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

গত বছরের ২০ আগস্ট শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে একটি অভিযোগ জমা পড়ে। এরপর একাধিক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও তদন্ত কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে বিভিন্ন সময়ে গ্রেফতার ও আটক কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/১০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, বাজার তদারকিতে নতুন চাপ
২৮ জুলাই ২০২৬

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের, বাজার তদারকিতে...

দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্ব...

সম্পদের হিসাব গোপন: সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
২৮ জুলাই ২০২৬

সম্পদের হিসাব গোপন: সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ার দায়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর...

বিয়ের প্রলোভনে আটকে রেখে ধর্ষণ, তরুণী হত্যার অভিযোগে মামলা
২৮ জুলাই ২০২৬

বিয়ের প্রলোভনে আটকে রেখে ধর্ষণ, তরুণী হত্যার অভিযোগে মামলা

রাজধানীর আদাবরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে চার দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগে ফটোগ্রাফার নাম...

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড
২৮ জুলাই ২০২৬

হাইকোর্টে একদিনে ৭ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তির রেকর্ড

এক দিনেই ৭ হাজার ৮৫৩টি পুরোনো ‘ক্রিমিনাল মিস’ মামলা নিষ্পত্তি করে নতুন রেকর্ড গড়েছে হাইকোর্টের ১০টি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই