গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:০৯ এএম ২০২৬
পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প
ছবি

বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১, রোড নম্বর-১০২ এলাকায় রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন আইজিপি আলী হোসেন ফকির -ছবি সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১, রোড নম্বর-১০২ এলাকায় রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পটির উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইজিপি বলেন, বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে পূর্বাচলে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে পূর্বাচলকে গড়ে তুলতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, পূর্বাচল প্রকল্প এলাকায় আইনশৃঙ্খলা ব্যবস্থাকে শক্তিশালী করতে মোট চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। পাশাপাশি তিনটি উপ-কমিশনার কার্যালয় ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলমান।

আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউক পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত দিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, বাকি অংশের কাজ চলমান। তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ঢাকা মহানগর পুলিশের অধীনে পৃথক একটি বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে আইনশৃঙ্খলা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রয়েছে।

আইজিপি বলেন, পূর্বাচলে পুলিশ ক্যাম্প স্থাপন নগর উন্নয়ন কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে। আগামী দুই মাসের মধ্যে আরো একটি পুলিশ ক্যাম্প উদ্বোধনের পরিকল্পনার কথাও তিনি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/১/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতা...

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন না হওয়ায় এবার আন...

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই