গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:০৪ এএম ২০২৬
ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন
ছবি

ছবি সংগৃহীত

গত ৪ সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকালে শুনানিতে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশ অনুযায়ী, সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা ২ আসন বলে গণ্য হবে।

এর আগে সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেয় চেম্বার আদালত। পরে নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে ইসি। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে পাবনা ১ আসনের জামায়াতের প্রার্থী নজিবুর রহমান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়। ইসির ওই গেজেটের এই দুটি আসনসংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন।

এসি/আপ্র/১৫/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প
০১ জুলাই ২০২৬

পূর্বাচলে নিরাপত্তা জোরদারে বরকাউ পুলিশ ক্যাম্প

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো শক্তিশ...

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের
০১ জুলাই ২০২৬

পুলিশ কর্মকর্তাদের টার্গেট করে অপপ্রচারের অভিযোগ অ্যাসোসিয়েশনের

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিয...

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই
৩০ জুন ২০২৬

হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

চব্বিশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীতে খোবাইব নামে একজনকে হত্যার অভিযোগের মামলায় সা...

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড
০১ জুলাই ২০২৬

হাসানুল হক ইনুর দশ বছরের সশ্রম কারাদণ্ড

মানবতাবিরোধী মামলায় আট অভিযোগের তিনটিতে দোষী সাব্যস্ত

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই