গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফিশ স্ট্রিপস তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১২ এএম ২০২৬
ফিশ স্ট্রিপস তৈরির সহজ রেসিপি
ছবি

ছবি সংগৃহীত

বাড়িতে থাকা যেকোনো বড় মাছ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু ফিশ স্ট্রিপস। আপনি নিশ্চয়ই এর আগে রেস্টেুরেন্টে গিয়ে এ ধরনের খাবার কিনে খেয়েছেন। তাতে একগাদা পয়সা তো খরচ হয়ই, সেইসঙ্গে অস্বাস্থ্যকর হওয়ারও ভয় থাকে। তাই রেসিপি জেনে নিয়ে বাড়িতে তৈরি করে খাওয়াই উত্তম। চলুন জেনে নেওয়া যাক ফিশ স্ট্রিপস তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

কাঁটা ছাড়া যেকোনো বড় মাছের টুকরা- আধা কেজি

ডিম- ১টি

কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ

গোল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

রসুন বাটা- ২ চা চামচ

টমেটো কেচাপ- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

চিলি সস- ১ চা চামচ

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ো- ১ কাপ

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন
মাছের ফিলে ভালোভাবে ধুয়ে নিয়ে পছন্দমতো মাপে টুকরা করে নিন। এবার এক এক করে লেবুর রস, চিলি সস, টমেটো কেচাপ, রসুন বাটা, গোল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে মাছের টুকরাগুলো মেরিনেট করে নিন।

ডিম ফেটিয়ে নিয়ে তাতে কর্নফ্লাওয়ার মেশান। এই মিশ্রণে সামান্য লবণও যোগ করুন। কর্নফ্লাওয়ার না থাকলে বেসন ব্যবহার করতে পারেন। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হতে হতে মেরিনেটেড ফিশ স্ট্রিপস প্রথমে এগ ওয়াশ করে এরপর ব্রেডক্রাম্ব দিয়ে কোট করুন। ব্রেডক্রাম্ব না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। ডুবো তেলে স্ট্রিপস ভেজে নিন। সোনালি হয়ে এলে নামিয়ে পছন্দসই সসের সঙ্গে দিয়ে পরিবেশন করুন।

এসি/আপ্র/০৮/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই