গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বর্ষায় মেকআপে স্কিন টিন্ট নাকি ফাউন্ডেশন!

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫ পিএম, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
বর্ষায় মেকআপে স্কিন টিন্ট নাকি ফাউন্ডেশন!
ছবি

ছবি সংগৃহীত

বর্ষার আর্দ্র আবহাওয়ায় মেকআপ দীর্ঘক্ষণ ঠিক রাখা অনেকের জন্যই চ্যালেঞ্জ। এ সময় বেস মেকআপ হিসেবে স্কিন টিন্ট নাকি ফাউন্ডেশন— কোনটি ব্যবহার করবেন, তা নির্ভর করে ত্বকের ধরন, প্রয়োজন এবং উপলক্ষের ওপর।

রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের হালকা ও স্বাভাবিক লুকের জন্য স্কিন টিন্ট, আর দীর্ঘ সময় স্থায়ী ও পূর্ণ কভারেজের প্রয়োজন হলে ফাউন্ডেশনই বেশি উপযোগী।

স্কিন টিন্ট কী?

স্কিন টিন্ট হালকা কভারেজের একটি বেস মেকআপ, যা ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বজায় রেখে রঙের সামঞ্জস্য আনে। এতে অনেক সময় হায়ালুরোনিক অ্যাসিড, নিয়াসিনামাইড, গ্লিসারিন বা এসপিএফের মতো ত্বকবান্ধব উপাদান থাকে, যা ত্বককে আর্দ্র রাখতেও সহায়তা করে।

অফিস, কলেজ বা দৈনন্দিন ব্যবহারে এটি সহজে হাত দিয়েই লাগানো যায় এবং গরম-আর্দ্র আবহাওয়ায় ত্বকে ভারী অনুভূতি তৈরি করে না।

ফাউন্ডেশনের সুবিধা

ফাউন্ডেশন ত্বকের দাগ, ব্রণের চিহ্ন, পিগমেন্টেশন, লালচে ভাব ও ডার্ক সার্কল ঢেকে সমান ও মসৃণ বেস তৈরি করে। লাইট, মিডিয়াম ও ফুল কভারেজের পাশাপাশি এটি ম্যাট, স্যাটিন ও ডিউই— বিভিন্ন ফিনিশে পাওয়া যায়।

বিয়ে, পার্টি, উৎসব, ফটোশুট বা দীর্ঘ সময়ের অনুষ্ঠানে ফাউন্ডেশন বেশি কার্যকর, কারণ এটি তুলনামূলক বেশি সময় স্থায়ী থাকে।

দুটির মূল পার্থক্য

সবচেয়ে বড় পার্থক্য কভারেজে। স্কিন টিন্ট হালকা কভারেজ দিয়ে প্রাকৃতিক লুক বজায় রাখে, আর ফাউন্ডেশন ত্বকের বেশির ভাগ অসমতা ঢেকে নিখুঁত বেস তৈরি করে।

ব্যবহারেও রয়েছে পার্থক্য। স্কিন টিন্ট সহজেই হাতে লাগানো যায়, তবে ফাউন্ডেশন সমানভাবে বসাতে সাধারণত ব্রাশ, স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার ব্যবহার করা হয়।

বর্ষায় কোনটি বেছে নেবেন?

বর্ষাকালে প্রতিদিনের ব্যবহারের জন্য স্কিন টিন্ট বেশি আরামদায়ক। এটি হালকা হওয়ায় ঘাম ও আর্দ্রতায় ত্বকে ভারী লাগে না এবং স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে।

অন্যদিকে বিশেষ অনুষ্ঠান, দীর্ঘ সময় বাইরে থাকা বা ত্বকের দাগ-ছোপ ভালোভাবে ঢাকার প্রয়োজন হলে ফাউন্ডেশনই ভালো পছন্দ। সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী ও ওয়াটার-রেজিস্ট্যান্ট ফর্মুলা ব্যবহার করলে মেকআপ টিকে থাকার সম্ভাবনা বাড়ে।

ব্যবহারের আগে যা করবেন

মেকআপের আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দিনের বেলায় সানস্ক্রিন লাগানোর পর বেস মেকআপ শুরু করুন।

ত্বকের ধরন অনুযায়ী পণ্য নির্বাচন করাও গুরুত্বপূর্ণ। তৈলাক্ত ত্বকের জন্য ম্যাট ফর্মুলা এবং শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং বা ডিউই ফিনিশের পণ্য বেশি উপযোগী।

সূত্র: এলি ইন্ডিয়া, বি বিউটিফুল ও অন্যান্য।


এসি/আপ্র/১৫/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে
১৪ সেপ্টেম্বর ২০২৬

যেকোনো বয়সে শরীর বদলাবে ৫ অভ্যাসে

ফিট ও সুস্থ শরীর গড়ার জন্য বয়স কম হওয়া কিংবা কঠোর ব্যায়াম ও কড়া খাদ্যাভ্যাস মেনে চলা সবসময় জরুরি নয়।...

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে
১৩ সেপ্টেম্বর ২০২৬

সন্তান আসার পর দাম্পত্যে রোমান্স ফেরাবেন যেভাবে

একটি শিশু পৃথিবীতে আসার পর পুরো পরিবারের চিত্রই বদলে যায়। নতুন জীবনের আনন্দ ও উচ্ছ্বাসের পাশাপাশি বা...

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!
১৩ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের খোসার পানিতে কি সত্যিই চুল গজায়!

রান্নাঘরে প্রতিদিন এমন অনেক কিছুই ব্যবহার করি, যার প্রয়োজন শেষ হলেই জায়গা হয় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের...

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ
০৯ সেপ্টেম্বর ২০২৬

সঙ্গীকে প্রতিদিন ১০ মিনিট সময় দিন, সম্পর্ক থাকবে উষ্ণ

অফিসের চাপ, একের পর এক সভা, কাজের সময়সীমা ও পারিবারিক নানা দায়িত্ব—সব মিলিয়ে ব্যস্ত জীবনে সঙ্গীকে পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই