গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাদির নাম মুছে ঢাবির হলে ফিরছে বঙ্গবন্ধুর নাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫১ এএম ২০২৬
হাদির নাম মুছে ঢাবির হলে ফিরছে বঙ্গবন্ধুর নাম
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ফটকে আবারো আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে আবারো ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখাটি মুছে ফেলার কাজ শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘গত সিনেটে আগের সব নাম আগের মতো রাখার সিদ্ধান্ত হয়েছে। এখন সেটাই করা হচ্ছে।’

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শেখ মুজিবুর রহমান হলের ফটকের আগের নামফলক মুছে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ এ হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রাখার দাবি জানায়।

চলতি বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করেছিল। বিষয়টি সিনেটের কাছে পাঠানোর কথা তখন জানানো হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হলটির নাম বর্তমানে ‘শেখ মুজিবুর রহমান হল’ হিসেবেই উল্লেখ রয়েছে। 
সানা/আপ্র/৩০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
৩০ সেপ্টেম্বর ২০২৬

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

দেশের কোথাও এলপিজির কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা...

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদা...

ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
৩০ সেপ্টেম্বর ২০২৬

ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) কোনো ঘাটতি হবে না অক্টোবর ও নভেম্বর মাসে। চাহিদা অনুযায়ী আসছ...

নিউগিনি আবাসনে হামলার ঘটনায় সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেফতার
৩০ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি আবাসনে হামলার ঘটনায় সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেফতার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই