গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পোস্টাল ব্যালট বাতিল হবে যেসব কারণে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৪৬ এএম ২০২৬
পোস্টাল ব্যালট বাতিল হবে যেসব কারণে
ছবি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে প্রথমবারের মতো প্রবাসে থাকা ভোটার ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই পদ্ধতিতে ভোট দিতে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। ইতোমধ্যে ভোট দেওয়া শুরু করেছেন নিবন্ধিত ভোটাররা।

তবে, পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত এসব ভোটারেরও ভোট বাতিল হতে পারে। ভোট দেওয়ার পর ঘোষণাপত্রে স্বাক্ষর না করলে পোস্টাল ব্যালট বাতিল করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এমনকি, পোস্টাল ব্যালটের একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলেও ভোট বাতিল হবে।

ভোট বাতিলের তথ্য সংক্রান্ত চিঠি সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছে ইসি। নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন সই করা ওই চিঠিতে বলা হয়েছে, বৈধ ব্যালট পেপারসমূহ জাতীয় সংসদের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না ভিত্তিক আলাদা করার পর তা গণনা করতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

যেসব কারণে ভোট বাতিল হবে

১. খামের মধ্যে ঘোষণাপত্র না থাকলে।

২. ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে।

৩. একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে।

৪. কোনও প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া না হলে।

৫. এমনভাবে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে যে ভোটটি কোন প্রার্থী/প্রতীকের পক্ষে দেওয়া হয়েছে তা যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা যায় না।

৬. OCV (প্রবাসী) এর ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক ব্যতীত অন্য প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে।

৭. ব্যালট পেপারে টিক বা ক্রস চিহ্ন ব্যতীত অন্য কোন চিহ্ন প্রদান করা হলে।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ওই চিঠিতে আরো বলা হয়, গণনার সময় উপযুক্ত কারণে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাতিল ব্যালট পেপারসমূহ একত্রে একটি নির্ধারিত খামে রেখে খামের উপর সংখ্যা উল্লেখ করতে হবে। এছাড়া বাতিল ব্যালটের সংখ্যা ফলাফল বিবরণীর নির্ধারিত স্থানে লিপিবদ্ধ করে ফলাফল বিবরণী প্রস্তুত করতে হবে।

এতে আরো বলা হয়, কোনো আসনের পোস্টাল ব্যালট ভোট গণনা শুরুর আগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে না পৌঁছালে সেটি গণনায় অন্তর্ভুক্ত হবে না। এছাড়া আদালতের আদেশে কোনও নির্দিষ্ট নির্বাচনি আসনের প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটলে সেই আসনের পোস্টাল ব্যালট গণনার প্রয়োজন হবে না।

এসি/আপ্র/২৭/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই