গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, মাঠে সাজ সাজ রব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৫৬ এএম ২০২৬
২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, মাঠে সাজ সাজ রব
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়ছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ৬টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

মাঠে সাজ সাজ রব। বেলুন, ধানের শীষের প্রতীক ও দলীয় রঙে সেজেছে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে পুরো সমাবেশস্থলজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এই সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

‎ভোর থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকেই ফজরের নামাজ শেষ করে মাঠে অবস্থান নেন। নারী নেতাকর্মীদের উপস্থিতিও উল্লেখযোগ্য। বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে মাঠে প্রবেশ করছেন।

‎ঝালকাঠি থেকে আসা ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, দীর্ঘদিন পর আমাদের নেতা বরিশালে আসছেন। তরুণদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, আজকের জনসমাগমই তার প্রমাণ।

‎পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে সকাল ৫টায় নৌপথে রওনা দিয়ে সমাবেশে যোগ দেন স্বেচ্ছাসেবক দলের কর্মী মজিবর মোল্লা। তিনি বলেন, কষ্ট হলেও কোনো অভিযোগ নেই। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আমরা সবাই মাঠে আছি।

‎বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকা থেকে আসা মহিলা দলের কর্মী নাজমা বেগম বলেন, নারীরাও এই আন্দোলনের অংশ। শান্তিপূর্ণ ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়েই আমরা এসেছি।

‎সমাবেশস্থলে প্রস্তুতিরও কোনো ঘাটতি নেই। মাঠের উত্তর পাশে বড় মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজেছে।

‎বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের বরিশাল আগমন দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। গতকাল থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, তারা পরিবর্তন ও গণতন্ত্র চায়।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মাঠে সর্বশেষ ২০০৮ সালে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর একই মাঠে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি দুটি আসন মিত্রদের ছেড়ে দিয়েছে। পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

এসি/আপ্র/০৪/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

আওয়ামী লীগকে আর কখনও রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
১৮ মে ২০২৬

আওয়ামী লীগকে আর কখনও রাজনীতি করতে দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত...

সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম
১৭ মে ২০২৬

সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে, মধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে