গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশে যেন একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি: তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:১২ এএম ২০২৬
বাংলাদেশে যেন একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি: তারেক রহমান
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশে একটি নতুন গণতন্ত্রের সূচনা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে গুলশান-২ নম্বর এলাকার গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান ঢাকা-১৭ আসনের প্রার্থী। এছাড়া, তিনি বগুড়া-৬ আসন থেকেও নির্বাচন করছেন।

ভোট প্রদান শেষে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। দল বিজয়ী হলে কোন বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জয়লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে, সেটি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে সমগ্র দেশের সাধারণ মানুষ নিরাপদ বোধ করে।’

নারীদের উন্নয়ন নিয়ে দলের পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। আমরা এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে এগোতে পারব না। কাজেই আমরা আমাদের মেনিফেস্টোসহ বিভিন্ন সময় যেগুলো বলেছি, নারীদেরকে মূল্যায়ন করার জন্য, আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হলে প্রথমদিন থেকে এ বিষয়ে কাজ শুরু করব।’

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সবার কাছে প্রত্যাশা থাকবে—যেন একটি নতুন গণতন্ত্রের সূচনা করতে পারি বাংলাদেশে, যেটি মানুষের বহুদিনের প্রত্যাশা।’

নির্বাচনে নানা অনিয়মের প্রসঙ্গে জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘সারা বাংলাদেশের খবর আমি পাইনি। গতকাল রাতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হস্তে সেটা দমন করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে বেরিয়ে এসে তাদের অধিকার প্রয়োগ করলে যে কোনো ষড়যন্ত্র এ দেশের জনগণই রুখে দিতে সক্ষম।’


এসি/আপ্র/১২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই