গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ১৪:১৬ এএম ২০২৬
সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার
ছবি

ফাইল ছবি

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা এবং ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটির মতো মামলা আছে। 

ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করেন এবং বিজয়ী হন। নির্বাচনের আগেই তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

এক-এগারোর সময় আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা পরে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওই কমিটির অধীনে সে সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন।

এসি/আপ্র/২৪/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ
১৪ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, লাইভে আসছেন আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি মীরজাফর’ বলা ডিএজির বিরুদ্ধে রুমিনের নালিশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ করেছেন স্বতন্ত্র থেকে নির্বাচিত...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই