গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলা নববর্ষ উপলক্ষ্যে মির্জা ফখরুলের বাণী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০০:১৮ এএম ২০২৬
বাংলা নববর্ষ উপলক্ষ্যে মির্জা ফখরুলের বাণী
ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে বিভিন্ন নৃ-গোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসবকে জাতীয় উৎসবেরই অংশ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৩ এপ্রিল) পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

বাণীতে তিনি বলেনÑ বাংলাদেশে বিভিন্ন নৃ-গোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের জাতীয় উৎসবেরই অনুষঙ্গ। পার্বত্য অঞ্চলবাসীসহ বাংলাভাষীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য জাতিসত্তা। পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু এবং নববর্ষ উপলক্ষ্যে সকল সম্প্রদায়ের প্রতি রইল আমার অকৃত্রিম শুভেচ্ছা। আমাদের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পাহাড়ি বিভিন্ন নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। উল্লিখিত উৎসবগুলো পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্ম ব্যাপ্তির গুরুত্বপূর্ণ উপাদান। তাদের সৌন্দর্যম-িত সাংস্কৃতিক বৈশিষ্ট্য জাতীয় ঐতিহ্যকে বর্ণ-বৈচিত্র্যে অসাধারণ রূপ করেছে।

তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় সংস্কৃতির মর্মস্থলে প্রোথিত। মানুষে মানুষে আত্মিক বন্ধনের সুর আমাদের মৃত্তিকা থেকে উৎসারিত। বাংলার রাঙা মাটির পথে পথে শান্তি ও সহাবস্থানের গানই যুগ যুগ ধরে গীত হয়েছে। শ্রদ্ধাহীন স্পর্ধার সংস্কৃতি আমাদের ঐতিহ্যে কখনো স্থান পায়নি।

মির্জা ফখরুল বলেন, আমি এদেশের সকল নৃ-গোষ্ঠীর সমান অগ্রগতি ও বিকাশ কামনা করি। বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান সুন্দর ও সার্থক হোক। বাংলা নববর্ষে সবার জীবন আনন্দঘন ও সুখময় হোক মনেপ্রাণে এটিই কামনা করি।
সানা/আপ্র/১৩/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই