গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

এনসিপিতে যোগ দিতে প্রস্তাব পেয়েছিলাম, আমি হেসেছি: রুমিন ফারহানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৮:১২ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৬:০১ এএম ২০২৬
এনসিপিতে যোগ দিতে প্রস্তাব পেয়েছিলাম, আমি হেসেছি: রুমিন ফারহানা
ছবি

ছবি সংগৃহীত

নতুন রাজনৈতিক সমীকরণে আলোচনায় উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটিতে বিএনপির বহিষ্কৃত ও ‘বিদ্রোহী’ নেতাদের যোগ দেওয়ার আগ্রহ দেখানো হচ্ছে— এমন ইঙ্গিত মিলেছে একাধিক সূত্রে। তবে বিভিন্ন নেতার অবস্থান ভিন্ন হওয়ায় বিষয়টি এখন রাজনৈতিক দোদুল্যমানতার মধ্যে রয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বহিষ্কৃত ইসহাক সরকার এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে ভাবছেন- এরই মধ্যে দলটির দায়িত্বশীলদের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে জানা গেছে।

রোববার (১৯ এপ্রিল) রাতে সংবাদমাধ্যমকে ইসহাক সরকার বলেন, বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যেসব নেতা বেশি মামলা ও গ্রেফতারের শিকার হয়েছেন, তাদের মধ্যে ইসহাক সরকার অন্যতম। ছাত্রদল থেকে রাজনীতিতে উঠে আসা এ নেতা পরে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

অন্যদিকে, সম্পূর্ণ ভিন্ন অবস্থানে আছেন ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত নেতা সাইফুল আলম নিরব। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বহিষ্কৃত হলেও বিএনপিই তার রাজনৈতিক ঠিকানা।

নিরব বলেন, পদ ছাড়াই অনেক বছর রাজনীতি করেছি, সামনে কয়েক বছর করবো। আমার কোনো সমস্যা নেই, বিএনপিতেই থাকবো।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে অর্ধশতাধিক আসনে দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হন। তাদের অনেকেই দলে ফেরার অপেক্ষায় থাকলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি বিএনপি। ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

এদিকে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা।

অন্যদিকে, এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন, এ ধরনের খবর ভিত্তিহীন ও গুজব।

তিনি বলেন, বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগ করেছে। এনসিপির পক্ষ থেকেও দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে আমি তা গুরুত্ব দেয়নি। ওরা বলেছে, ‘আপা আমাদের সঙ্গে আসেন।’ আমি বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছি, এ নিয়ে আর এগোইনি।

এসি/আপ্র/২০/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এনসিপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজপথ, মুখোমুখি বিএনপি-পুলিশ
২৯ জুলাই ২০২৬

এনসিপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত রাজপথ, মুখোমুখি বিএনপি-পুলিশ

হবিগঞ্জে ১৪৪ ধারা, চট্টগ্রামেও সংঘর্ষ

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসছে বিএনপি
২৯ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসছে বিএনপি

নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। দলটি...

৩০ লাখ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতি: লতিফ সিদ্দিকী
২৯ জুলাই ২০২৬

৩০ লাখ শহীদের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা ইতিহাস বিকৃতি: লতিফ সিদ্দিকী

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের...

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না: আখতার হোসেন
২৭ জুলাই ২০২৬

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেফতার ঠেকানো যাবে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ‘স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে