গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইসির সিদ্ধান্ত বহাল, ফিরল না মনিরা শারমিনের প্রার্থিতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৪৬ এএম ২০২৬
ইসির সিদ্ধান্ত বহাল, ফিরল না মনিরা শারমিনের প্রার্থিতা
ছবি

ছবি সংগৃহীত

সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। ফলে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি তিনি।

সোমবার (২৭ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, মনিরা শারমিনের আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং তার মনোনয়নপত্র বাতিলই বহাল থাকছে।

এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মনিরা শারমিন। বাছাইপর্বে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করলে তা চ্যালেঞ্জ করে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

রায়ের পর প্রতিক্রিয়ায় মনিরা শারমিন বলেন, “এখন আমি হাই কোর্টে আপিল করব।”

এদিকে একই আসন ঘিরে অন্য দুই প্রার্থীর বিষয়ে করা আপিলও খারিজ করেছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে বিএনপির প্রার্থী জীবা আমিনা খানের প্রার্থিতা বাতিল চেয়ে দলের আন্তর্জাতিক উপকমিটির সদস্য মাসুদ মৃধা আপিল করেছিলেন। তবে তিনি নিজে প্রার্থী না হওয়ায় আপিলটি গ্রহণযোগ্য হয়নি বলে জানায় কমিশন।

অন্যদিকে, বিএনপির আরেক প্রার্থী মাধবী মার্মার প্রার্থিতা বাতিলের আবেদন যথাযথভাবে দাখিল না হওয়ায় তা নথিভুক্তই হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জীবা আমিনা খানের বিরুদ্ধে করা আপিলটি যথাযথ না হওয়ায় খারিজ করা হয়েছে এবং মাধবী মার্মার বিরুদ্ধে কমিশনের কাছে কোনো বৈধ আপিল জমা পড়েনি।

তবে বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এই দুই প্রার্থীর বিষয়েও উচ্চ আদালতে আপিল করা হবে।

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি শেষে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

সাধারণত সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন—এবারও সেই পরিস্থিতিরই ইঙ্গিত মিলছে।
সানা/আপ্র/২৭/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই