গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৫৬ এএম ২০২৬
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ
ছবি

ফাইল ছবি

রাজধানীর একটি হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার এ মৃত্যুর সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

তিনি বেশ কিছুদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, খালেদা জিয়া লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, পাশাপাশি বুক ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য তিনি ২০২৫ সালের শুরুতে লন্ডনে যান এবং সেখানে প্রায় চার মাস অবস্থান করেন। পরে তিনি দেশে ফিরে আসেন।

খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন এবং কয়েক দশক ধরে দুই নেত্রীর মধ্যে ক্ষমতার পালাবদল ঘটে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার একটি হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে দলটি জানায়, আমাদের প্রিয় জাতীয় নেত্রী আর আমাদের মাঝে নেই।

বিএনপি আরো জানায়, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

দলটির পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং দেশবাসীকে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

এসি/আপ্র/৩০/১২/২০২৫
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই