গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ছাড়া পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৬ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৫১ এএম ২০২৬
ছাড়া পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

নিট বা এনইইটি-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগে জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। 

ভারতের সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার সময় রাহুল গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাকে মুক্তি দেওয়া হয়। রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী জোটের আরো কয়েকজন নেতা বিক্ষোভে নেতৃত্ব দেন। আটক হওয়া অন্য নেতাদের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

রাজাজি মার্গের কাছে বিক্ষোভ শুরু হওয়ার পর বিক্ষোভকারীরা লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে।

টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা রাহুল গান্ধীকে বলপ্রয়োগ করে বিক্ষোভস্থল থেকে তুলে পুলিশ গাড়িতে নিয়ে যাচ্ছেন। একইসঙ্গে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের দৃশ্যও দেখা যায়।

রাহুল গান্ধীর পর মান্দির মার্গ থানায় নিয়ে যাওয়া প্রিয়াঙ্কা গান্ধীকেও মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নফাঁস রোধে নতুন আইন প্রণয়নের আহ্বান জানান। 

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং প্রশ্নফাঁস ঠেকাতে সরকারের একটি বিল আনা উচিত।

পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের একদিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিরোধী দল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। তাই শিক্ষামন্ত্রীর জবাবদিহি ও শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবিতে আন্দোলন জোরদার করা হয়েছে।

এসি/আপ্র/২২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’
২৮ অক্টোবর ২০২৬

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলেতলে খাতির ছিল’

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে গোলাম পরওয়ার

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ
২৭ অক্টোবর ২০২৬

সিপিবি কার্যালয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

বিভিন্ন দলের নেতাদের নিন্দা, রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির
২৭ অক্টোবর ২০২৬

ক্রসফায়ার মন্তব্যে আইজিপির অপসারণ দাবি এনসিপির

সরকারের অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না - পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরে...

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের
২৭ অক্টোবর ২০২৬

পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা, নিন্দা নাহিদের

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে