গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সারজিস

বিএনপির আচরণ ব্রেইনলেস আওয়ামী লীগের মতো

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ২১:৩৫ পিএম, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩৯ এএম ২০২৬
বিএনপির আচরণ ব্রেইনলেস আওয়ামী লীগের মতো
ছবি

শুক্রবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম -ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বিএনপি বর্তমানে যেভাবে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে, তা ‘ব্রেইনলেস আওয়ামী লীগের’ মতো আচরণ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হবিগঞ্জে সাম্প্রতিক মামলা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি এমন আচরণ করছে, যার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির মিল রয়েছে। রাজনৈতিকভাবে এনসিপিকে দমিয়ে রাখার জন্য পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করা হয়েছে। আসলে ছিনতাই হয়েছে বিএনপি ও তারেক রহমানের মান-সম্মানের। তাদের কর্মকাণ্ডের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই।’

সারজিস আলম আরো বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা এমন কর্মকাণ্ড করেছেন, যা তাদের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। এত সমালোচনার পরও এ ধরনের ঘটনা ঘটানো মানুষের কাছে হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি যেভাবে এনসিপিকে বাধা দেওয়ার, প্রতিরোধ করার এবং রাজনৈতিকভাবে চাপে রাখার চেষ্টা করছে, তা আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক কৌশলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

হবিগঞ্জের মামলা প্রসঙ্গে তিনি আরো বলেন, যে মামলা করা হয়েছে এবং যিনি মামলাটি লিখেছেন, তিনিও হয়তো পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে ছিলেন।

এর আগে হবিগঞ্জে এনসিপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকেই মামলা হয়েছে। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকেও নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সানা/আপ্র/৩১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ
০১ আগস্ট ২০২৬

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে শহরে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

তারেকের ইশারায় সব চললে দুর্নীতি বন্ধ হয় না কেন: শফিকুর রহমান
৩১ জুলাই ২০২৬

তারেকের ইশারায় সব চললে দুর্নীতি বন্ধ হয় না কেন: শফিকুর রহমান

ক্ষমতাসীন বিএনপির দুর্নীতি দমন কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী...

তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না
৩১ জুলাই ২০২৬

তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবেন না

কোম্পানীগঞ্জের পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জের পর সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা
৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জের পর সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা

হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই