গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ওমরাহ এজেন্সির নিবন্ধনে যে ৬ শর্ত দিল সৌদি আরব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:২১ এএম ২০২৬
ওমরাহ এজেন্সির নিবন্ধনে যে ৬ শর্ত দিল সৌদি আরব
ছবি

ছবি সংগৃহীত

ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধনের (অ্যাক্রেডিটেশন) প্রক্রিয়ায় ছয়টি শর্ত আরোপ করেছে ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাস।

শর্তগুলো যথাযথভাবে পালনের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৮ আগস্টের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাসের আরোপ করা শর্তগুলো জানানো হয়েছে।

সৌদি দূতাবাসের আরোপ করা ৬ শর্ত হলো: 

১. বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সত্যায়িত স্থানীয় লাইসেন্স গ্রহণ করা।

২. লাইসেন্স, পাসপোর্ট, আর্থিক বিবরণী ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের প্রয়োজনীয় ফাইল প্রস্তুত করা।

৩. সৌদি আরবের নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত ওমরাহ কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করা।

৪. সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মানসম্মত চুক্তি সম্পাদন করা।

৫. নিম্নোক্ত প্ল্যাটফর্মে চুক্তি সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা: https://ksavisa.sa/visa/umrah/details

৬. নিবন্ধন-পরবর্তী ধাপে এজেন্সিগুলো যেন প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী তাদের কার্যক্রম চালাতে পারে, তা নিশ্চিত করা।

এসি/আপ্র/২৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই