গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শবে বরাতে ক্ষমা পাবে না যে দুই ধরণের মানুষ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫৩ এএম ২০২৬
শবে বরাতে ক্ষমা পাবে না যে দুই ধরণের মানুষ
ছবি

প্রতীকী ছবি

শবে বরাত বা শাবান মাসের ১৫ তারিখের রাত মুসলিম সম্প্রদায় মধ্যে আল্লাহর করুণা ও ক্ষমার বিশেষ রাত হিসেবে পরিচিত। একাধিক সহিহ হাদিসে উল্লেখ আছে, এ রাতে আল্লাহ তায়ালা পৃথিবীর মানুষের প্রতি দৃষ্টি দেন এবং অনেককে ক্ষমা করে দেন। তবে দুটি গোষ্ঠীর মানুষের জন্য এ রাতেও আল্লাহর ক্ষমা সম্ভব নয়।

প্রথম দল হলো মুশরিক। তারা হলো যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে। ইসলামে শিরক বা অংশীদারিত্বকে সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচনা করা হয় এবং আল্লাহ তা ক্ষমা করেন না। কোরআনে এ বিষয়ে স্পষ্ট বলা হয়েছে, শিরককারীদের জন্য জান্নাত হারাম।

দ্বিতীয় দল হলো মুশাহিন বা যারা হৃদয়ে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা ধারণ করে। ইসলামে হিংসা-বিদ্বেষ নিষিদ্ধ এবং নবী করিম (সা.) মুসলিমদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখতে বলেছেন। হিংসা নেক আমল নষ্ট করে দেয় এবং ঈমানের সঙ্গে এর কোনো মিল নেই।

শবে বরাতে আল্লাহ তায়ালা যারা মুশরিক ও মুশাহিন, তাদের ক্ষমা করেন না। তাই এ রাতে প্রত্যেকের উচিত নিজেদের অন্তর থেকে শিরক ও হিংসা-বিদ্বেষ দূর করে, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে মনোমালিন্য মিটিয়ে দয়াশীল হওয়া। এতে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশা বৃদ্ধি পাবে।

 

 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই